Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সাপের ছোবলে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

BN DESK
03 September 2026, 01:37 AM পড়তে ১ মিনিট
সাপের ছোবলে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের হরিরামপুরে সাপের ছোবলে রুবেল ব্যাপারী (২০) নামের এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার চরাঞ্চলের আজিমনগর ইউনিয়নের এনায়েতপুর গ্রামে এ ঘটনা ঘটে।

রুবেল এনায়েতপুর গ্রামের রহমান ব্যাপারীর ছোট ছেলে। তিনি উপজেলার সরকারি বিচারপতি নুরুল ইসলাম কলেজের শিক্ষার্থী। এ বছর অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করার কথা ছিল তাঁর।

স্থানীয়রা জানান, সোমবার দুপুরে এনায়েতপুর গ্রামে রুবেলের প্রতিবেশী নিজ বাড়িতে একটি সাপ দেখেন। পরে রুবেলকে ডেকে নিলে রুবেল সাপটি ধরে বস্তায় ভরার সময় তাঁকে ছোবল দেয়। স্থানীয়রা স্থানীয় এক ওঝাকে দেখায়। পরে সেখান থেকে ফরিদপুর শহরের একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

এ সব তথ্য নিশ্চিত করে আজিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বিল্লাল হোসেন বলেন, ‘আমার ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা সোহেল ব্যাপারীর ভাই রুবেল ব্যাপারীর সাপের ছোবলে মৃত্যু হয়েছে। দুপুরে পাশের বাড়ির লোকজন একটি সাপ দেখে। পরে রুবেলকে ডাকলে রুবেল সাপটি ধরে বস্তায় ভরার সময় সাপ ছোবল দেয়। স্থানীয়রা ফরিদপুর শহরের একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

সাপের ছোবলে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

B
BN DESK | 19 February 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার