Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সাফজয়ীদের সংবর্ধনা: আলো ঝলমলে অনুষ্ঠানে আর্থিক পুরস্কারের ঘোষণা

BN DESK
05 April 2026, 07:31 PM পড়তে ১ মিনিট

স্পোর্টস ডেস্ক : হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে আলোকসজ্জার মাঝে রাত ৯টার পর সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন দলকে উচ্ছ্বাসে বরণ করেন ফুটবলপ্রেমীরা। অধিনায়ক মিঠু চৌধুরী ট্রফি হাতে মঞ্চে ওঠেন এবং ইনজুরিতে মালেতে যেতে না পারা আশিকুর রহমানের হাতে ট্রফি তুলে দেন।

দুই প্রবাসী ফুটবলার রোনান ও ডেকলান সুলিভান দর্শকদের বিশেষ আকর্ষণ ছিলেন। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক উপস্থিত থেকে দলের প্রশংসা করেন এবং পুরস্কারের ঘোষণা ৬ এপ্রিল জাতীয় ক্রীড়া দিবসে দেওয়ার কথা জানান। এদিকে বাফুফে সহ-সভাপতি নাসের শাহরিয়ার জাহেদী খেলোয়াড়দের ১ লাখ ও কর্মকর্তাদের ৫০ হাজার টাকা দেওয়ার ঘোষণা দেন, আর সিটি কর্পোরেশনও ৫০ হাজার টাকা করে পুরস্কার দেবে।

অধিনায়ক মিঠু চৌধুরী এই সাফল্য দেশবাসীকে উৎসর্গ করেন। কোচ মার্ক কক্স দলের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী, আর বাফুফে সভাপতি তাবিথ আউয়াল আগামী ১০ বছরে দলটিকে বড় মঞ্চে দেখার প্রত্যাশা ব্যক্ত করেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

সাফজয়ীদের সংবর্ধনা: আলো ঝলমলে অনুষ্ঠানে আর্থিক পুরস্কারের ঘোষণা

B
BN DESK | 05 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার