Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সাফজয়ী মেয়েদের দেড় কোটি টাকা বোনাস বাফুফে’র

BN DESK
02 September 2026, 12:12 PM পড়তে ১ মিনিট
সাফজয়ী মেয়েদের দেড় কোটি টাকা বোনাস বাফুফে’র

স্পোর্টস ডেস্ক : নেপালের কাঠমান্ডুতে সাফ চ্যাম্পিয়নশিপে টানা দু’বার শিরোপা জিতেছে বাংলাদেশ নারী ফুটবল দল। তাদের টানা নৈপুণ্যের স্বীকৃতি স্বরূপ ক্রীড়া মন্ত্রণালয় থেকে এক কোটি টাকা বোনাস ঘোষণা করা হয়েছিল। এবার বোনাসের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনও (বাফুফে)। আজ শনিবার সাবিনা-তহুরাদের জন্য দেড় কোটি টাকা বোনাস ঘোষণা করা হয়। 

এদিন ছিল তাবিথ আউয়ালের নেতৃত্বাধীন বাফুফের নতুন কমিটির প্রথম সভা। টানা কয়েক ঘণ্টার সভা শেষে সদস্য আমিরুল ইসলাম বাবু সংবাদ মাধ্যমে এমন কথা জানান। এছাড়া সভায় কমিটিও গঠন করা হয়েছে। ফিন্যান্স কমিটি চার বছরের জন্য দায়িত্ব থাকবে সভাপতি তাবিথ আউয়ালের অধীনে। এছাড়া অন্য কমিটিগুলো হবে এক বছর মেয়াদী। বাফুফের সদস্য ও মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু বলেছেন, ‘আজ অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এই কমিটির পক্ষ থেকে সাফজয়ী মেয়েদেরকে দেড় কোটি টাকা বোনাস দেওয়া হবে। এটাই প্রথম সিদ্ধান্ত হয়েছে।’

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

সাফজয়ী মেয়েদের দেড় কোটি টাকা বোনাস বাফুফে’র

B
BN DESK | 09 November 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার