Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সাফ অনুর্ধ-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ ফুটবল দলের সদস্য ইউসুফের সাফল্যে গর্বিত চাঁপাইনবাবগঞ্জের রহনপুরবাসী

BN DESK
04 April 2026, 11:59 PM পড়তে ১ মিনিট
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : সাফ অনুর্ধ-২০ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বাংলাদেশ ফুটবল দলের স্টপার ব্যাক ইউসুফ আলীর সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছে তার জন্মস্থান চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌর এলাকার  জনসাধারণ। পৌর এলাকার কলেজ পাড়ায় বেড়ে উঠা এ তরুনের গ্রামের বাড়িতে শনিবার সকাল থেকে ভীড় জমাচ্ছে বন্ধু-বান্ধব, আত্নীয়-স্বজন ও শুভানুধ্যায়ীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে পোস্ট দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করছে অনেকেই।
 
এছাড়া, তার সৌজন্যে শুক্রবার রাতে রহনপুর কলেজ মোড়ে বড় পর্দায় ফাইনাল খেলা দেখার ব্যবস্থা করে তার বন্ধু ছাত্রদল নেতা সাখাওয়াত হোসেন সাকা। রহনপুর পৌর এলাকার কলেজ মোড় এলাকার গার্মেন্টস ব্যবসায়ী গোলাম মর্তুজা ও গৃহীনি সাজেনুর বেগমের তৃতীয় সন্তান ইউসুফ আলী বিকেএসপি থেকে এসএসসি ও এইচএসসি সম্পন্ন করে বর্তমানে ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে।
 
সম্প্রতি সে নৌবাহিনীতে যোগদান করেছে বলে জানায় তার পরিবার। সে বসুন্ধরা কিংসের জুনিয়র টিমের একজন নিয়মিত সদস্য। মালদ্বীপে অনুষ্ঠিত সাফ অনুর্ধ-২০ দলের একজন গর্বিত সদস্য হিসেবে মাথায় আঘাত কারণে ব্যান্ডেজ নিয়ে পুরো টুর্নামেন্ট শেষ করেছে। ১৬ নম্বর জার্সি নিয়ে এ টুর্নামেন্টে জাতীয় দলের হয়ে খেলেছে। দল ও তার এ সাফল্যে দেশবাসীর ন্যায় চাঁপাইনবাবগঞ্জের রহনপুরবাসী গর্বিত।
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

সাফ অনুর্ধ-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ ফুটবল দলের সদস্য ইউসুফের সাফল্যে গর্বিত চাঁপাইনবাবগঞ্জের রহনপুরবাসী

B
BN DESK | 04 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার