Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ

BN DESK
02 September 2026, 08:36 AM পড়তে ১ মিনিট
সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক:  সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের শিরোপার হাতছানি দিচ্ছে বাংলাদেশের। আর মাত্র এক ম্যাচ দুরেই যে ছোটন শিষ্যদের  ট্রফিটি।  শুক্রবার (১৬ মে) সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে নেপালকে ২-১ ব্যবধানে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।


অরুণাচল প্রদেশের গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে প্রথমার্ধে দুই দলের কেউই গোলের দেখা পায়নি। অবশেষে ম্যাচের ৭৩ মিনিটে কর্নার থেকে ফয়সালের ভাসানো বল দূরের পোস্ট থেকে লাফিয়ে হেড করে জাল কাঁপান আশিকুর।

এর মিনিট সাতেক পর ফয়সাল নিজেই জাল খুঁজে নেন। দুই ফুটবলারকে বোকা বানিয়ে বক্সের ভেতর ফাঁকা জায়গায় ফয়সালের উদ্দেশে বল বাড়ান মানিক। ডান পায়ের ছোঁয়ায় ব্যবধান দ্বিগুণ করেন বাংলাদেশ অধিনায়ক।

শেষদিকে নেপাল একটি গোল শোধ দিলে ম্যাচে উত্তাপ বাড়ে। তবে এক গোলের লিড ধরে রেখে শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নেয় গোলাম রব্বানী ছোটনের দল।


টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে রাত ৮টায় মুখোমুখি হবে স্বাগতিক ভারত ও মালদ্বীপ। এই ম্যাচের জয়ী দলের সঙ্গে আগামী ১৮ মে ফাইনালে মাঠে নামবে বাংলাদেশ।

এলাকা: ঢাকা
পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ

B
BN DESK | 16 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার