Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সাবেক আ.লীগ সংসদ সদস্যের কারখানায় কুকি-চিনের পোশাক তৈরি, আটক ৪

BN DESK
10 October 2025, 10:10 PM পড়তে ১ মিনিট
সাবেক আ.লীগ সংসদ সদস্যের কারখানায় কুকি-চিনের পোশাক তৈরি, আটক ৪

মফস্বল ডেস্ক:  চট্টগ্রামের চান্দগাঁও বিসিক শিল্প এলাকায় সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা আবদুচ ছালামের মালিকানাধীন একটি পোশাক কারখানায় অভিযান চালিয়েছে পুলিশ। কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) ইউনিফর্ম তৈরির জন্য ফেব্রিক সরবরাহের অভিযোগে সোমবার রাতে এ অভিযান চালানো হয়। অভিযানে সাবেক এমপি ছালামের ছোট ভাই ও ওয়েল কম্পোজিট নিট লিমিটেডের পরিচালক তারেকুল ইসলামসহ ৪ জনকে আটক করা হয়। মঙ্গলবার (৩ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন।

আটক অন্য তিনজন হলেন— প্রতিষ্ঠানটির কর্মকর্তা তৌহিদুল ইসলাম, জামালুল ইসলাম ও মো. আতিকুর রহমান। ওয়েল কম্পোজিট নিট লিমিটেড ছালাম পরিবারের মালিকানাধীন ওয়েল গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠান। 

জানা যায়, আবদুচ ছালাম চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এবং ওয়েল গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। তিনি আওয়ামী লীগ সরকারের আমলে ৯ বছর চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ ২০২৪ সালের নির্বাচনে তিনি চট্টগ্রাম-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।

এ বিষয়ে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন বলেন, কেএনএফের ইউনিফর্ম তৈরির জন্য ফেব্রিক সরবরাহে এ কারখানার সংশ্লিষ্টতার তথ্য পাওয়ার পর অভিযান চালানো হয়েছে।  

এর আগে, গত ১৭ মে নগরের বায়েজিদ বোস্তামী থানার রিংভো অ্যাপারেলস নামে একটি কারখানা থেকে ২০ হাজার ৩০০টি ইউনিফর্ম জব্দ করে গোয়েন্দা পুলিশ। এরপর ২৬ মে রাতে নয়াহাট এলাকার একটি গুদাম থেকে আরও ১১ হাজার ৭৮৫টি ইউনিফর্ম এবং ২৭ মে রাতে ডিটি রোডের আরেকটি কারখানা থেকে ১৫ হাজার ইউনিফর্ম জব্দ করে পুলিশ। 

পুলিশ সূত্র জানিয়েছে, এসব ইউনিফর্ম কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) এর সদস্যদের জন্য তৈরি করা হয়েছিল কি না, তা যাচাই-বাছাই করা হচ্ছে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে।

 

 

এলাকা: চট্টগ্রাম
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

সাবেক আ.লীগ সংসদ সদস্যের কারখানায় কুকি-চিনের পোশাক তৈরি, আটক ৪

B
BN DESK | 03 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার