Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সাবেক ইসি মাহবুব তালুকদারের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ

BN DESK
03 September 2026, 12:30 AM পড়তে ১ মিনিট
সাবেক ইসি মাহবুব তালুকদারের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ

সাবেক নির্বাচন কমিশনার, মুক্তিযোদ্ধা, সাহিত্যিক, কবি, আমলা, শিক্ষক ও সাংবাদিক মাহবুব তালুকদারের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ রোববার। মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে ঢাকার নারিন্দায় দোয়া মাহফিল ও এতিমখানায় খাবার বিতরণ করা হবে।নারিন্দার পীরসাহেব মাহবুব তালুকদারের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করবেন। এ ছাড়া যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে তার ছোট মেয়ের বাসায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মাহবুব তালুকদারের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে তার পরিবার।

২০২২ সালের ২৪ আগস্ট দুরারোগ্য ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন এই কমিশনার। তিনি দায়িত্বে থাকাকালে সাধারণ মানুষের ভোটের অধিকার, অনিয়ম নিয়ে কথা বলেছেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রার্থিতা বাতিলের সময় তিনি প্রতিবাদও করেন।

১৯৪২ সালের ১৩ ফেব্রুয়ারি নেত্রকোনা জেলার পূর্বধলায় জন্মগ্রহণ করেন মাহবুব তালুকদার। তার চাকরি জীবনের অভিজ্ঞতা নিয়ে বইও লিখেছেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়েও লিখেছেন গুরুত্বপূর্ণ বই। বঙ্গভবনে ৫ বছর, আমলার আমলনামা, বধ্যভূমি, ৪ রাজাকার, কবিতাসমগ্র মাহবুব তালুকদারের উল্লেখযোগ্য কয়েকটি বই। ২০১২ সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন তিনি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

সাবেক ইসি মাহবুব তালুকদারের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ

B
BN DESK | 24 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার