Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সাবেক এমপি ছানোয়ার ১৯ দিনের রিমান্ডে

BN DESK
02 September 2026, 01:32 PM পড়তে ১ মিনিট
সাবেক এমপি ছানোয়ার ১৯ দিনের রিমান্ডে

টাঙ্গাইল-৫ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সহসভাপতি ছানোয়ার হোসেনের ১৯ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ সোমবার (১৭ মার্চ) টাঙ্গাইল সদর আমলি আদালত একটি হত্যাসহ তিন মামলায় ১৩ দিন এবং মির্জাপুর আমলি আদালত একটি হত্যা মামলায় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

ছানোয়ার হোসেনকে দুপুরে পাঁচটি মামলায় দেখিয়ে প্রতিটি মামলায় সাত দিন করে রিমান্ড চেয়ে টাঙ্গাইল সদর আমলি আদালতে হাজির করা হয়। এ সময় টাঙ্গাইল সদর থানায় স্কুলছাত্র মারুফ হত্যা মামলা এবং আরও দুটি ভাঙচুর ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় গ্রেফতার দেখানো হয়। মামলাগুলোতে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ সাত দিন করে রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালতের বিচারক গোলাম মাহবুব খান স্কুলশিক্ষার্থী মারুফ হত্যা মামলায় ও দ্রুতবিচার আইনে দায়েরকৃত মামলায় পাঁচ দিন করে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের ওপর হামলা মামলায় চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে তাকে মির্জাপুর আমলি আদালতে হাজির করা হয়। সেখানে বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিতে নিহত কলেজছাত্র মারুফ হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিচারক রুমি খাতুন পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ বলেন, ‌‘সোমবার থেকেই ছানোয়ার হোসেনকে জিজ্ঞাসাবাদ শুরু করবো আমরা।’

প্রসঙ্গত, ছানোয়ার হোসেন ২০১৪ ও ২০১৮ সালে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে টাঙ্গাইল-৫ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হন। আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি আত্মগোপনে চলে যান। গত ১৫ ফেব্রুয়ারি রাতে ঢাকার ভাটারা থানা পুলিশ বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেফতার করে। ভাটারা থানায় দায়েরকৃত একটি মামলায় তাকে রিমান্ডে নিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ করে। তারপর থেকে কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে ছিলেন। পরে তাকে টাঙ্গাইলে আনা হয়।

এলাকা: টাঙ্গাইল
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

সাবেক এমপি ছানোয়ার ১৯ দিনের রিমান্ডে

B
BN DESK | 17 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার