Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সাবেক এমপি ফজলে করিম ট্রাইব্যুনালে

BN DESK
03 September 2026, 05:33 AM পড়তে ১ মিনিট
সাবেক এমপি ফজলে করিম ট্রাইব্যুনালে

জুলাই-আগস্ট গণহত্যার মামলায় চট্টগ্রাম-৬ আসনের সাবেক এমপি এ বি এম ফজলে করিম চৌধুরীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।সোমবার (৭ জুলাই) সকাল ১০টার দিকে প্রিজনভ্যানে করে কারাগার থেকে ট্রাইব্যুনালে তাকে হাজির করা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।

এর আগে গত ১৬ ফেব্রুয়ারি জুলাই-আগস্ট গণহত্যার মামলায় চট্টগ্রাম-৬ আসনের সাবেক এমপি এ বি এম ফজলে করিম চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এ আদেশ দেন। সেদিন প্রসিকিউশনের পক্ষে প্রসিকিউটর আব্দুল্লাহ আল নোমান তাকে কারাগারে পাঠানোর আবেদন করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রসিকিউটর বিএম সুলতান মাহমুদ, গাজী মনোয়ার হোসেন তামিম, ব্যারিস্টার মইনুল করিম, তারেক আব্দুল্লাহ ও সাইমুম রেজা।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

সাবেক এমপি ফজলে করিম ট্রাইব্যুনালে

B
BN DESK | 07 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার