Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সাবেক এমপি সাইফুলসহ ১৬ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগপত্র

BN DESK
10 October 2025, 06:05 AM পড়তে ১ মিনিট
সাবেক এমপি সাইফুলসহ ১৬ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগপত্র

আশুলিয়ায় হত্যার পর ৬ জনের মরদেহ পোড়ানো মামলায় সাবেক এমপি সাইফুল ইসলামসহ ১৬ জনকে আসামি করে আনুষ্ঠানিক অভিযোগপত্র ট্রাইব্যুনালে দাখিল করেছে প্রসিকিউশন। বুধবার (২ জুলাই) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আলোচিত এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়।এর আগে, গত ১৯ জুন এই মামলার তদন্ত প্রতিবেদন হাতে পায় প্রসিকিউশন। এদিন সকালে এই মামলায় গ্রেফতার পুলিশ কর্মকর্তা আবদুল্লাহ হিল কাফি, শাহিদুল ইসলামসহ ৭ জনকে হাজির করা হয় ট্রাইব্যুনালে।

গত বছরের ৫ আগস্ট সাভারের আশুলিয়ায় পুলিশের গুলিতে প্রাণ হারান ৫ জন। একজন গুরুতর আহত হন। পরে ৫ জনের মরদেহ এবং আহত একজনকে পুলিশ ভ্যানে তুলে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়।

প্রসিকিউশন জানায়, এ ঘটনায় ১১ সেপ্টেম্বর মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করা হয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

সাবেক এমপি সাইফুলসহ ১৬ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগপত্র

B
BN DESK | 02 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার