Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সাবেক কাউন্সিলর সিপারের মা শেফালি বেগমের ইন্তেকাল 

BN DESK
04 September 2026, 02:14 PM পড়তে ১ মিনিট

বগুড়া জেলা যুবদলের সাবেক সভাপতি ও বগুড়া পৌরসভার ১১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সিপার আল বখতিয়ারের মা শেফালি বেগম (৭০) গতকাল বৃহস্পতিবার রাত ১১টায় শহরের মালতিনগরে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃতুকালে তিনি স্বামী, তিন  ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) জুম্মার নামাজের পর বগুড়া শহরের মালতিনগর এমএস ক্লাব মাঠে শেফালি বেগমের জানাজা শেষে ঠনঠনিয়া দক্ষিন বগুড়া  ভাই পাগলার মাজার সংলগ্ন কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে।

শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে জানাজার পূর্বে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সদস্য প্রফেসর ড. এ.এস.এম গোলাম হাফিজ কেনেডি, জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চান, নব নির্বাচিত সংসদ সদস্য মোশাফর হোসেন, সাবেক প্রধানমন্ত্রীর অ্যাসাইনমেন্ট অফিসার ডা: ফিরোজ মাহমুদ ইকবাল, বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ, এম আর ইসলাম স্বাধীন, মরহুমের ছেলে সিপার আল বখতিয়ার। এসময় উপস্থিত ছিলেন  ডা. শাহ মো: শাজাহান আলী, শহীদ উন নবী সালাম, কেএম খায়রুল বাশার, শেখ তাহাউদ্দিন নাহিন, ফজলে রাব্বি তোহা, খাদেমুল ইসলাম খাদেম, জাহাঙ্গীর আলম, আহসান হাবীব মমি, আদিল শাহারিয়ার গোর্কি, নুরে আলম সিদ্দিকী রিগ্যান, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধানসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। জানাজার শেষে ওই গোরস্থানে তাকে দাফন করা হয়।

এলাকা: বগুড়া বগুড়া সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

সাবেক কাউন্সিলর সিপারের মা শেফালি বেগমের ইন্তেকাল 

B
BN DESK | 13 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার