Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সাবেক মার্কিন বিচারক ফ্রাঙ্ক ক্যাপ্রিও মারা গেছেন

BN DESK
10 October 2025, 09:49 AM পড়তে ১ মিনিট
সাবেক মার্কিন বিচারক ফ্রাঙ্ক ক্যাপ্রিও মারা গেছেন

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে বহুল আলোচিত ও জনপ্রিয় সাবেক বিচারক ফ্রাঙ্ক ক্যাপ্রিও মারা গেছেন। ৮৮ বছর বয়স হয়েছিল তার। আদালতে তার দয়া ও সহানুভূতির জন্যই তিনি পরিচিত ছিলেন ‘পৃথিবীর সবচেয়ে দয়ালু বিচারক’ হিসেবে।

প্যানক্রিয়াটিক ক্যান্সারে আক্রান্ত ছিলেন ফ্রাঙ্ক। মৃত্যুর একদিন আগেও নিজের শারীরিক পরিস্থিতি জানিয়ে সবাইকে প্রার্থনার অনুরোধ করেছিলেন তিনি। বিচারক ফ্রাঙ্কের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে যুক্তরাষ্ট্রে।

১৯৮৫ সালে রোড আইল্যান্ডে বিচারক হিসেবে নিয়োগ পান ফ্রাঙ্ক ক্যাপ্রিও। তবে আদালত কক্ষের ভেতরে-বাইরে নিজের মানবিক আচরণ দিয়ে লাখো মানুষের মন জয় করেছেন। এমনকি বিশ্বের সবচেয়ে ভালো বিচারক আখ্যাও দেয়া হয় তাকে।

২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত ‘কট ইন প্রভিন্স’ নামে টেলিভিশন শো’তে অংশ নেন ফ্রাঙ্ক। যা তুমুল খ্যাতি এনে দেয় তাকে। এমি অ্যাওয়ার্ডসের জন্যও মনোনীত হয় অনুষ্ঠানটি।

১৯৩৬ সালের ২৩ নভেম্বর জন্ম নেয়া ক্যাপ্রিও বড় হয়েছেন প্রভিডেন্স, রোড আইল্যান্ডে। প্রায় ৫০ বছর পর সেখানেই পৌর আদালতের বিচারক হন তিনি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

সাবেক মার্কিন বিচারক ফ্রাঙ্ক ক্যাপ্রিও মারা গেছেন

B
BN DESK | 21 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার