Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের ভাতিজার হাওর রিসোর্টে আগুন

BN DESK
02 September 2026, 04:15 PM পড়তে ১ মিনিট
সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের ভাতিজার হাওর রিসোর্টে আগুন

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের ভাতিজা কিশোরগঞ্জের মিঠামইন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরীফ কামালের ‘হাওর রিসোর্ট’ ভাঙচুর করে আগুন দিয়েছেন এলাকাবাসী।

আজ শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে মিঠামইনের সদর ইউনিয়নের কামালপুর এলাকায় অবস্থিত রিসোর্টটিতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

এরআগে বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাতে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

স্থানীয় সূত্রে জানা গেছে, মিঠামইন বাজার থেকে এলাকাবাসী লাঠিসোঁটা নিয়ে ‘হাওর রিসোর্টে’ এসে ছুটে আসেন। পরে রিসোর্টের গেট ভেঙে প্রবেশ করে প্রথমে ভাঙচুর ও পরে অগ্নিসংযোগ করেন।

মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউল আলম বলেন, রিসোর্টে আগুন ও ভাঙচুরের ঘটনা শুনেছি। তবে এখন পরিস্থিতি শান্ত রয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের ভাতিজার হাওর রিসোর্টে আগুন

B
BN DESK | 07 February 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার