Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সাব্বির হত্যা: সাবেক ছাত্রদল সভাপতি জাকিরসহ সব আসামি খালাস

BN DESK
02 September 2026, 05:30 PM পড়তে ১ মিনিট
সাব্বির হত্যা: সাবেক ছাত্রদল সভাপতি জাকিরসহ সব আসামি খালাস

নারায়ণগঞ্জের আলোচিত ব্যবসায়ী সাব্বির আলম খন্দকার হত্যা মামলায় জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানসহ সব আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোমিনুল ইসলামের আদালত এ রায় ঘোষণা  করেন।

এর আগে সকালে কঠোর নিরাপত্তায় জাকির খানকে আদালতে নেয়া হয়। মামলা থেকে জাকির খান খালাস পাওয়ায় তার শত শত কর্মী সমর্থকসহ বিএনপির নেতাকর্মীরা আদালত প্রাঙ্গণে আনন্দ মিছিল ও উল্লাস করেন।

তবে মামলার বাদী নিহত সাব্বির আলম খন্দকারের বড় ভাই ও জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার এ দিন আদালত আসেননি।

রায় ঘোষণার পর আসামিপক্ষের (জাকির খান) আইনজীবী অ্যাডভোকেট মো. রেজাউল করিম খান রেজা প্রতিক্রিয়ায় বলেন, ‘সাবেক ছাত্রদল নেতা জাকির খানকে রাজনৈতিকভাবে হেনস্থা করার উদ্দেশ্যে এই মিথ্যা মামলায় তাকে জড়ানো হয়েছিল। আজ রায়ের মাধ্যমে দীর্ঘদিন পরে হলেও ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়েছে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আদালতের রায়ে আমরা সন্তুষ্ট হয়েছি।’

 

এলাকা: নারায়ণগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

সাব্বির হত্যা: সাবেক ছাত্রদল সভাপতি জাকিরসহ সব আসামি খালাস

B
BN DESK | 07 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার