Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সাভারে গ্যাস লিকেজ থেকে আগুন, নারী-শিশুসহ একই পরিবারের দগ্ধ ৩

BN DESK
02 September 2026, 07:59 AM পড়তে ১ মিনিট
সাভারে গ্যাস লিকেজ থেকে আগুন, নারী-শিশুসহ একই পরিবারের দগ্ধ ৩

সাভারের নবীনগর পল্লী বিদ্যুৎ এলাকার একটি বাসায় গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ডে একই পরিবারের শিশুসহ তিনজন দগ্ধ হয়েছেন। তারা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন।

দগ্ধরা হলেন- জুবায়ের হোসেন কিরণ (৩০), তার স্ত্রী মাহমুদা আক্তার (২৭) ও ছেলে মো. উমায়ের (৬)।

সোমবার (১৪ জুলাই) ভোরে এ দুর্ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, জুবায়ের হোসেনের শরীরের ৬০ শতাংশ, মাহমুদার ৫০ শতাংশ ও উমায়ের ১১ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের মধ্যে জুবায়ের ও মাহমুদার অবস্থা আশঙ্কাজনক। তাদের ভর্তি করা হয়েছে। আর শিশু উমায়েরকে অবজারভেশনে রাখা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

সাভারে গ্যাস লিকেজ থেকে আগুন, নারী-শিশুসহ একই পরিবারের দগ্ধ ৩

B
BN DESK | 14 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার