Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সাভারে গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ মা-বাবা-মেয়ে

BN DESK
02 September 2026, 08:39 AM পড়তে ১ মিনিট
সাভারে গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ মা-বাবা-মেয়ে

মফস্বল ডেস্ক : ঢাকার সাভারের আশুলিয়ায় গ্যাস সিলিন্ডারের আগুনে শিশুসহ তার মা-বাবা দগ্ধ হয়েছেন। আজ রোববার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে দুর্গাপুর চালাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজন দগ্ধ ব্যক্তিদের উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। পরে তাদের ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিটিউটে নেওয়া হয়। দগ্ধ ব্যক্তিরা হলেন মো. জাহাঙ্গীর (৩২), তার স্ত্রী বিউটি বেগম (২৮) এবং এই দম্পতির মেয়ে তোহা (৫)। জাহাঙ্গীর ওষুধ কারখানায় এবং বিউটি চামড়াজাত পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানে কাজ করেন।

জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান জানান, আগুনে জাহাঙ্গীরের শরীরের ৯২ শতাংশ, বিউটির ৩৩ শতাংশ ও তোহার ৮০ শতাংশ পুড়ে গেছে।

আশুলিয়ার দুর্গাপুর চালাবাজার এলাকায় ভাড়া বাসায় থাকতেন জাহাঙ্গীর আলম ও বিউটি বেগম দম্পতি। গ্যাসের সিলিন্ডার ব্যবহার করে রান্না করতেন তারা। আজ সকাল সাড়ে ৬টার দিকে গ্যাসের সিলিন্ডার নিয়ে ঘরের বাইরে আসেন জাহাঙ্গীর। তার শরীরে আগুন জ্বলছিল। চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে আসেন এবং তার শরীর ও ঘরের আগুন নিভিয়ে ফেলেন। আগুনে বিউটি বেগম ও তোহা দগ্ধ হয়। প্রতিবেশীরা তিনজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। পরে তাদের ঢাকায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিটিউটে নেওয়া হয়।

 

এলাকা: ঢাকা সাভার
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

সাভারে গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ মা-বাবা-মেয়ে

B
BN DESK | 23 February 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার