Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সাভারে ডিবি পুলিশের অভিযানে ছাত্রলীগ নেতাসহ ২ আটক 

BN DESK
09 September 2026, 06:12 AM পড়তে ১ মিনিট
সাভারে ডিবি পুলিশের অভিযানে ছাত্রলীগ নেতাসহ ২ আটক 

নিউজ ডেস্ক: ঢাকার সাভার পৌর এলাকার বাজার রোড মহল্লায় অভিযান চালিয়ে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল মৃধা (৩৪) ও কৃষ্ণ পালকে (৩৮) গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।


শনিবার (২৮ ডিসেম্বর) দিবাগত রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- সাভার কলেজ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রুবেল মৃধা। তিনি সাভার পৌর এলাকার কাজী মোককোল পাড়া মহল্লার মৃত আজহার আলীর ছেলে। অন্যজন হলেন পৌর এলাকার পালপাড়া মহল্লার নকুল পালের ছেলে কৃষ্ণ পাল (৩৮)।

ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশের ইনচার্জ জালাল উদ্দিন বলেন, ছাত্র হত্যা মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে সাভার মডেল থানায় হস্তান্তর করা হবে।

এলাকা: ঢাকা সাভার
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

সাভারে ডিবি পুলিশের অভিযানে ছাত্রলীগ নেতাসহ ২ আটক 

B
BN DESK | 29 December 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার