Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সাভারে ধুমপানে বেড় হয়ে দুর্বৃত্তের ছুরিকাঘাতে কুলি নিহত

BN DESK
02 September 2026, 09:39 AM পড়তে ১ মিনিট
সাভারে ধুমপানে বেড় হয়ে দুর্বৃত্তের ছুরিকাঘাতে কুলি নিহত

নিউজ ডেস্ক:  সাভার পৌরসভা এলাকার কোটবাড়ি মহল্লায় দুর্জয় শেখ (৪৮) নামের এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের মরদেহ উদ্ধার করে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

মঙ্গলবার (২৭ মে) সকালে দুর্জয়ের মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি ময়মনসিংহের হালুয়াঘাট থানাধীন গোলপাড়া গ্রামের মৃত নাজিমউদ্দীনের ছেলে।

নিহতের স্ত্রী বিলকিস জানিয়েছেন, সাভারের কোটবাড়ি এলাকার আবুল হোসেনের বাড়িতে ভাড়ায় থেকে রাজধানীর কারওয়ান বাজারে কুলির কাজ করতেন দুর্জয়। সোমবার রাত ১১টার দিকে তিনি কারওয়ান বাজার থেকে বাসায় ফিরে খাবার খেয়ে রাত ১টার দিকে দোকানে সিগারেট কেনার কথা বলে বেরিয়ে যান। সারা রাত আর বাসায় ফিরেননি তিনি। সকালে স্থানীয়রা বাসা থেকে বেশকিছু দূরে দুর্জয়ের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে তার স্বজন ও পুলিশকে খবর দেন। স্বজনরা গিয়ে দুর্জয়কে শনাক্ত করেন। পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে।

দুর্জয়ের দেহে ছুরিকাঘাতের চিহ্ন দেখা গেছে। তিনি মাদকাসক্ত ছিলেন বলে জানিয়েছেন তার স্বজনরা।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) কাদের শেখ জানিয়েছেন, খবর পেয়ে দুর্জয়ের মরদেহ উদ্ধার করে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে এবং হত্যার কারণ জানতে তদন্ত করা হচ্ছে।

এলাকা: ঢাকা সাভার
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

সাভারে ধুমপানে বেড় হয়ে দুর্বৃত্তের ছুরিকাঘাতে কুলি নিহত

B
BN DESK | 27 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার