Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সাভারে পৃথক স্থান থেকে দুইজনের মরদেহ উদ্ধার

BN DESK
02 September 2026, 08:15 AM পড়তে ১ মিনিট
সাভারে পৃথক স্থান থেকে দুইজনের মরদেহ উদ্ধার

সাভারের মিলিটারি ফার্মের একটি পুকুর ও ঢাকা-আরিচা মহাসড়ক সংলগ্ন রেডিও কলোনী ইউটার্নের পাশ থেকে দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

আজ সোমবার (১২ মে) দুপুরে এই মরদেহ দুটি উদ্ধার করা হয়। এঘটনায় নিহতের মরদেহ ময়নাতদন্তে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

নিহতের একজনের নাম আব্দুল খালেক (৭৫)। তিনি টাঙ্গাইলের নাহরপুর থানার নাথুরা এলাকার মৃত নওজেশ আলীর ছেলে। 

আব্দুল খালেকের মরদেহ মিলিটারি ফার্মের একটি পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। দুপুরে মিলিটারি ফার্মের পুকুরের পানিতে তার লাশ ভাসতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। 

তবে ঢাকা-আরিচা মহাসড়ক সংলগ্ন রেডিও কলোনী ইউটার্নের পাশ থেকে উদ্ধারকৃত অপর মরদেহের পরিচয় পাওয়া যায় নি। তার পরিচয় শনাক্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) খবর দেওয়া হয়েছে। 

পুলিশ জানায়, দুপুরে স্থানীয় ও পথচারীদের খবরের ভিত্তিতে তার মরদেহ উদ্ধার করা হয়। তবে তার পরিচয় শনাক্ত করা যায় নি। 

সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) শামসুল আলম বলেন, “দুপুরে দুই জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। কিভাবে তাদের মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।” 

এলাকা: ঢাকা সাভার
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

সাভারে পৃথক স্থান থেকে দুইজনের মরদেহ উদ্ধার

B
BN DESK | 12 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার