Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সাভারে পেশাক শিল্পে বিশৃঙ্খলায় উস্কানির অভিযোগে আটক ৮

BN DESK
24 September 2024, 07:36 PM পড়তে ১ মিনিট
সাভারে পেশাক শিল্পে বিশৃঙ্খলায় উস্কানির অভিযোগে আটক ৮

নিউজ ডেস্ক:  সাভারের আশুলিয়ায় পোশাক কারখানায় বিশৃঙ্খলায় উস্কানি দেওয়ার অভিযোগে ৮ জনকে আটক করেছে যৌথবাহিনী। 

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরের দিকে একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে পাঠানো হয়। 

এর আগে, গত ২৩ সেপ্টেম্বর আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 

এরা হলেন- আশুলিয়ার দেওয়ান আব্দুল হাই (৫২), টাঙ্গাইলের গোপালপুরের পাটলপাড়ার রনি (২৭), আশুলিয়ার মো. জাহিদুল ইসলাম (২৪), কুমিল্লার বড়ুরার শাহাপরান (৩৩), টাঙ্গাইলের নাগরপুরের মো. রাব্বি মিয়া (২৫), চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের গুপ্তমানিক এলাকার মো. মিজানুর রহমান (৩৮), চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার আমনুরা জংশন এলাকার জাহিদুল (৩৮) ও আশুলিয়ার গাজীরচট এলাকার মো. শুক্কুর আলী (৪০)।

পুলিশ জানায়, আশুলিয়াসহ ঢাকার পোশাক শিল্পখাতকে অস্থিতিশীল করতে একটি চক্র চেষ্টা করছে। তারা এ শিল্পখাতকে ধ্বংসে শ্রমিকদের উস্কানি দিয়ে আসছে। সাম্প্রতিককালে আন্দোলনরত শ্রমিকদের উস্কানি দিয়ে বিভিন্ন কারখানায় ভাঙচুর, গাড়ি পুড়িয়ে দেওয়াসহ নানা ক্ষয়ক্ষতি ঘটায় তারা। এ উস্কানিদাতাদের আইনের আওতায় আনতে অভিযান চালাচ্ছে যৌথবাহিনী। 

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, ৮ জনকে আটক করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

সাভারে পেশাক শিল্পে বিশৃঙ্খলায় উস্কানির অভিযোগে আটক ৮

B
BN DESK | 24 September 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার