Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সাভারে সেনা অভিযানে অস্ত্রসহ ৪ ছিনতাইকারী আটক

BN DESK
04 September 2026, 03:50 PM পড়তে ১ মিনিট

সাভার বাসস্ট্যান্ড এলাকায় ছিনতাই ও মাদকের রাজত্ব চালানো একটি সংঘবদ্ধ চক্রের চার সদস্যকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। 

বুধবার রাত পৌনে ১টার দিকে সাভার আর্মি ক্যাম্পের একটি নিয়মিত টহল দল অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটককৃতরা হলো- জাহাঙ্গীর আলম (৩৫), রিপন মিয়া (৪০), মো. শাহিন ইসলাম (১৮) ও মো. রাসেল (১৮)। তারা দীর্ঘ দিন ধরে সাভার বাসস্ট্যান্ড ও আশপাশ এলাকায় পথচারী এবং দূরপাল্লার যাত্রীদের ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে ছিনতাই ও মাদক ব্যবসা করে আসছিল।

সেনাবাহিনী জানায়, রাতে টহল দেওয়ার সময় একদল ছিনতাইকারী কয়েকজন পথচারীকে ঘিরে ধরার চেষ্টা করলে সেনাসদস্যরা দ্রুত ধাওয়া দিয়ে দুইজনকে আটক করেন। পরে আশপাশ এলাকায় ব্যাপক তল্লাশি চালিয়ে আরও দুইজনকে আটক করা হয়।

আটককৃতদের কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা, হেরোইন, গাঁজা, মদ, দেশীয় ধারালো অস্ত্র এবং মাদক বিক্রির নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে এই অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানানো হয়।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, উদ্ধারকৃত আলামত ও আটক ব্যক্তিদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে।

সাভারের স্থানীয় বাসিন্দারা জানান, এই চক্রটির কারণে রাতে বাসস্ট্যান্ড এলাকায় চলাচল করা ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছিল। সেনাবাহিনীর এই দ্রুত ও দৃঢ় পদক্ষেপের ফলে এলাকায় স্বস্তি ফিরে এসেছে।

এলাকা: ঢাকা সাভার
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

সাভারে সেনা অভিযানে অস্ত্রসহ ৪ ছিনতাইকারী আটক

B
BN DESK | 26 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার