Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সাভার ছাত্রদলের কমিটিতে স্থান পেয়েছে ছাত্রলীগ ও বিবাহিতরা

BN DESK
02 September 2026, 09:48 AM পড়তে ১ মিনিট
সাভার ছাত্রদলের কমিটিতে স্থান পেয়েছে ছাত্রলীগ ও বিবাহিতরা

সাভার (ঢাকা) প্রতিনিধি : সাভার সদর ইউনিয়নের নব-নির্বাচিত কমিটিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগ কর্মী ও বিবাহিতরা স্থান পেয়েছে। এ ঘটনায় ত্যাগী ও মাঠের ছাত্রদল নেতা কর্মীদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছ।

জানা যায়, গত ১৭ মে ঢাকা জেলার উত্তর ছাত্রদলের সভাপতি তমিজ উদ্দিন ও সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল স্বাক্ষরিত ২৪ সদস্য বিশিষ্ট সাভার সদর ইউনিয়ন ছাত্রদলের আংশিক কমিটি গঠন করা হয়।

এরমধ্যে দুটি পদে দুই ব্যক্তিকে নিয়ে প্রশ্ন উঠেছে। ওই দুটি পদে রয়েছে সাভার সদর ইউনিয়নের নব-নির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক আল মমিন আকন ও সহ-সভাপতি মারুফ হাসান। আল মমিন আকন বিবাহিত হয়েও নিজের পরিচয় গোপন করে ছাত্রদলের পদ বাগিয়ে নিয়েছে। এছাড়া সহ-সভাপতি মারুফ হাসান নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগে কর্মী বলে জানা যায়। মারুফ হাসান সাভার পৌরছাত্রলীগের সভাপতি আতাউর রহমান অভি’র সক্রিয় কর্মী। অভির সাথে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে দেখা যায় তাকে।

এছাড়ারও মারুফের পরিবার আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে জানতে সাভার সদর ইউনিয়নের ছাত্রদলের সাধারণ সম্পাদক আল মমিন আকনের মুঠোফোনে যোগাযোগ করে বিয়ের বিষয়ে জানতে চাইলে তিনি মুঠোফোনের লাইনটি কেটে মোবাইল বন্ধ করে রাখে।

সহ-সভাপতি মারুফ হাসানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এটা আরো ৬ বছর আগের ছবি। আমি তখন কোনো দলের রাজনীতি করতাম না। যে ডাক দিতো তার সাথেই যেতাম। কিন্তু আমি গত ৫ বছর ধরে বিএনপি’র রাজনীতির সঙ্গে জড়িত বলে জানান তিনি। তবে দুটি পদ নিয়ে বির্তকের বিষয়ে ঢাকা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল বলেন, আমাদেরকে স্থানীয় নেতারা যেভাবে তালিকা দিয়েছে আমরা সেইভাবে কমিটি দিয়েছি। কমিটি দেওয়ার পরে আমরা জানতে পারি বিবাহিত ও ছাত্রলীগ থেকে অনুপ্রবেশকারীর বিষয়টি।

তবে পরিচয় গোপন করে কেউ যদি প্রতারণা করে পদ নিয়ে থাকে, তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থাসহ কমিটি থেকে বহিস্কার করা হবে বলে জানান তিনি।

এলাকা: ঢাকা সাভার
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

সাভার ছাত্রদলের কমিটিতে স্থান পেয়েছে ছাত্রলীগ ও বিবাহিতরা

B
BN DESK | 28 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার