Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সামরিক ঘাঁটিতে ইরানের হামলার বিষয়টি স্বীকার করল ইসরাইল

BN DESK
07 September 2026, 11:31 AM পড়তে ১ মিনিট
সামরিক ঘাঁটিতে ইরানের হামলার বিষয়টি স্বীকার করল ইসরাইল

আন্তর্জাতিক ডেস্ক : নিজেদের সামরিক স্থাপনায় ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হানার কথা প্রথমবারের মতো স্বীকার করেছে ইসরাইল। ইসরাইলি সেনাবাহিনীর এক কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় তাদের সামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।নাম গোপন রাখার শর্তে ওই কর্মকর্তা বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র ‘খুব কমই’ জায়গায় আঘাত হেনেছে এবং যেসব সামরিক অবকাঠামোতে আঘাত হেনেছে সেগুলো সক্রিয় রয়েছে। তবে হামলায় কোন কোন সামরিক স্থাপনায় ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানে এবং সেগুলো কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে, এ বিষয়ে বিশদ বিবরণ দিতে অস্বীকৃতি জানান তিনি।

এর আগে গত শনিবার (৫ জুলাই) ওরেগন স্টেট বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া স্যাটেলাইট ছবির বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ জানায়, ১২ দিনের যুদ্ধের সময় ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো পাঁচটি ইসরাইলি সামরিক ঘাঁটিতে আঘাত হেনেছিল।

টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলের উত্তর, দক্ষিণ এবং কেন্দ্রস্থলে পাঁচটি সামরিক স্থাপনায় কমপক্ষে ছয়টি ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানে, যার মধ্যে একটি প্রধান বিমান ঘাঁটি, একটি গোয়েন্দা তথ্য সংগ্রহ কেন্দ্র এবং একটি রসদ সরবরাহ ঘাঁটিও রয়েছে।

গত ১৩ জুন শুরু হওয়া কত সেনা নিহত বা আহত এবং সামরিক ক্ষতির কোনো তথ্য প্রকাশ করেনি ইসরাইল। ইসরাইল এতদিন বলে আসছিল, ইরান শুধুমাত্র বেসামরিক স্থাপনা এবং নাগরিকদের লক্ষ্য করে হামলা চালিয়েছে এবং বেসামরিক স্থাপনার ক্ষতি ও নাগরিকদের হতাহতের তথ্য প্রকাশ করেছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

সামরিক ঘাঁটিতে ইরানের হামলার বিষয়টি স্বীকার করল ইসরাইল

B
BN DESK | 09 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার