Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সামাজিক মাধ্যমে শবেবরাতের তাৎপর্য তুলে ধরলেন জায়েদ খান

BN DESK
03 September 2026, 09:27 AM পড়তে ১ মিনিট
সামাজিক যোগাযোগ মাধ্যমে বরাবরই সরব জায়েদ খান। বিভিন্ন সময়েই বিভিন্ন বিষয় নিয়ে মত শেয়ার করেন, এমনকি নিজের সম্পর্কে নানা তথ্য অনুরাগীদের সঙ্গে শেয়ার করেন।
 
পবিত্র শবেবরাত উপলক্ষে ধর্মীয় আবহে ভক্ত-অনুরাগীদের সঙ্গে প্রার্থনায় শামিল হলেন ঢালিউডের আলোচিত এই অভিনেতা।
 
 
মহিমান্বিত এই রাতকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ধর্মীয় বার্তা শেয়ার করে ভক্তদের নজর কেড়েছেন তিনি।
 
নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে জায়েদ খান লেখেন, ‘আজ পবিত্র শবেবরাত। গুনাহ মাফ ও ভাগ্যলিপি মহিমান্বিত রাত। এই রাতে আল্লাহ অভিশপ্ত শ্রেণির গুনাহ বাদে সমগ্র মানুষের গুনাহ ক্ষমা করে দেন। হে আল্লাহ! আপনি আমাদের সবাইকে ক্ষমা করে দিন।
 
আমিন।’   
 
অভিনেতার এই বার্তাটি প্রকাশের পরপরই সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া পড়ে। অসংখ্য ভক্ত ও অনুসারী তাঁর পোস্টে মন্তব্য করে ‘আমিন’ লিখে দোয়া ও শুভেচ্ছা জানান। অনেকেই শবেবরাতের তাৎপর্য তুলে ধরে সবাইকে বেশি বেশি ইবাদত-বন্দেগি ও দোয়ার আহ্বান জানান।
পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

সামাজিক মাধ্যমে শবেবরাতের তাৎপর্য তুলে ধরলেন জায়েদ খান

B
BN DESK | 03 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার