Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সামাজিক মাধ্যমে স্পর্শিয়ার ছড়িয়ে পড়া ছবি নিয়ে যা জানা গেল

BN DESK
04 September 2026, 12:18 AM পড়তে ১ মিনিট
সামাজিক মাধ্যমে স্পর্শিয়ার ছড়িয়ে পড়া ছবি নিয়ে যা জানা গেল

বিনোদনডেস্ক: দেশের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। বর্তমানে অভিনয়ে খুব একটা দেখা যায় না এ অভিনেত্রীকে। অনেকটা বেছে বেছেই কাজ করেন তিনি। সম্প্রতি তার দাবি করে কিছু ছবি সামাজিক মাধ্যমে প্রচার করা হয়েছে। 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিগুলো অর্চিতা স্পর্শিয়ার নয়। বরং, ইন্টারনেট থেকে ভারতীয় এক অভিনেত্রীর ছবি সংগ্রহ করে তাতে প্রযুক্তির সাহায্যে অর্চিতা স্পর্শিয়ার মুখমণ্ডল প্রতিস্থাপন করে আলোচিত ছবিগুলো প্রচার করা হয়েছে।

এই বিষয়ে অনুসন্ধানে Naina Ganguly নামে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গত ০৩ জুন প্রকাশিত কিছু ছবির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবিগুলোর সাদৃশ্য লক্ষ্য করা যায়।

ছবিগুলোতে উক্ত নারীর মূখমণ্ডলে পার্থক্য ছাড়া অন্য সব উপাদানে মিল খুঁজে পাওয়া যায়। অর্থাৎ, মূল ছবিগুলো নায়না গাঙ্গুলি নামের ভিন্ন এক নারীর। 

অনুসন্ধানের স্বার্থে রিউমর স্ক্যানার বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম এবং এআই প্রযুক্তি ব্যবহার করে নায়না গাঙ্গুলির ছবির ওপর অর্চিতা স্পর্শিয়ার মুখমণ্ডল প্রতিস্থাপনের চেষ্টা করেছে।

এতে সম্পাদিত ছবির মতোই অনুরূপ ফলাফল পাওয়া গেছে।সুতরাং, অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া দাবিতে ইন্টারনেটে প্রচারিত এই ছবিগুলো সম্পাদিত।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

সামাজিক মাধ্যমে স্পর্শিয়ার ছড়িয়ে পড়া ছবি নিয়ে যা জানা গেল

B
BN DESK | 15 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার