Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সামান্য বৃষ্টিতেই তাড়াশ-সলঙ্গা রাস্তার বেহাল অবস্থা

BN DESK
13 March 2026, 03:08 AM পড়তে ১ মিনিট

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে অবৈধভাবে পুকুর খননের মাটি পরিবহনের কারণে সড়কগুলোর বেহাল দশা হয়ে পড়েছে। সামান্য বৃষ্টি হলেই কাদা মাটির কারণে যাত্রী ও চালকদের চরম ভোগান্তির শিকার হতে হয়। এসব সড়কে অবৈধভাবে মাটি বোঝাই ট্রাক চলাচল এবং তা নিয়ন্ত্রণে কার্যকরি নজরদারির অভাবে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।

এলাকাবাসী জানান, কৃষি জমিতে পুকুর কেটে সেই মাটি ট্রাকযোগে বিভিন্ন স্থানে নেওয়ার সময় সড়কে পড়ে যায়। অনেক সময় ট্রাকগুলো অতিরিক্ত মাটি নিয়ে ঢাকনাবিহীনভাবে চলাচল করায় সড়কে কাদার স্তর তৈরি হয়। ফলে সামান্য বৃষ্টি হলেই সড়ক চলাচলের অযোগ্য হয়ে পড়ে। এদিকে সড়কের উপর কাদা-মাটির এসব স্তর অপসারণের কোন উদ্যোগ নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।

গতকাল বৃহস্পতিবার বৃষ্টির পর সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার মান্নান নগর রাস্তা, তাড়াশ-নওগাঁ রাস্তা, তাড়াশ-মহিষ লুটি রাস্তা, তাড়াশ সলঙ্গা রাস্তার বেহাল অবস্থা। এসব গুরুত্বপূর্ণ সড়কে কাদা-মাটির প্রলেপ জমে থাকায় দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে। বিশেষ করে মোটরসাইকেল ও সিএনজি চালিত অটোরিকশা চলাচলে ঝুঁকি তৈরি হয়েছে বলে জানান চালক ও যাত্রীরা।

তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান জানান, অবৈধভাবে মাটি কাটা ও পরিবহন করা দন্ডনীয় অপরাধ। সড়কে মাঠে এসব মাটি ফেলে জনদুর্ভোগ সৃষ্টি করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস্থা নেয়া হবে।

এলাকা: সিরাজগঞ্জ তাড়াশ
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

সামান্য বৃষ্টিতেই তাড়াশ-সলঙ্গা রাস্তার বেহাল অবস্থা

B
BN DESK | 13 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার