Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সাম্য হত্যার জড়িত তামিমের মাদারীপুরের বাড়িতে আগুন

BN DESK
02 September 2026, 10:51 AM পড়তে ১ মিনিট
সাম্য হত্যার জড়িত তামিমের মাদারীপুরের বাড়িতে আগুন

নিউজ ডেস্ক:  ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার জড়িত সন্দেহে আটক তামিম হাওলাদারের মাদারীপুরে ব্রাহ্মন্দী এলাকায় গামের বাড়িতে আগুনের ঘটনা ঘটেছে। 

বুধবার (১৪ মে) রাতে এ ঘটনা ঘটে। আগুনে তামিমের বসতঘর, রান্নাঘরসহ তিন ঘর পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে মাদারীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যান। তবে আগুন কীভাবে লেগেছে বা কারা দিয়েছে তা জানা যায়নি।

তামিম হাওলাদার মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের ব্রাহ্মন্দী এলাকার এরশাদ হাওলাদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্য হত্যার ঘটনায় আটক তিনজনের গ্রামের বাড়ি মাদারীপুরে। এদের মধ্যে তামিম হাওলাদার (৩০) ও পলাশ সরদার (৩০) মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের ব্রাহ্মন্দী এলাকার বাসিন্দা। অন্যজন সম্রাট মল্লিক (২৮) মাদারীপুরের ডাসার উপজেলার নবগ্রাম ইউনিয়নের শশীকর এলাকার বাসিন্দা।

মাদারীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক মো. শেখ আহাদুজ্জামান বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। এর আগেই আগুনে তামিমের বসতঘর পুড়ে যায়। তবে আগুন লাগার কারণ জানা যায়নি।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার চাতক চাকমা বলেন, আগুনের ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে মঙ্গলবার ছুরিকাঘাতে হত্যা করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্যকে। এই ঘটনায় পুলিশ তিনজনকে আটক করে। সাম্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে পড়তেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

সাম্য হত্যার জড়িত তামিমের মাদারীপুরের বাড়িতে আগুন

B
BN DESK | 15 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার