Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সারাদেশে আওয়ামী লীগ নিশ্চিহ্ন করার অভিযান চালাতে হবে :আবু হানিফ

BN DESK
02 September 2026, 07:46 AM পড়তে ১ মিনিট
সারাদেশে আওয়ামী লীগ নিশ্চিহ্ন করার অভিযান চালাতে হবে :আবু হানিফ

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে হামলার প্রতিবাদে ছাত্র-জনতা মিলে সারাদেশে আওয়ামী লীগ নিশ্চিহ্ন করার অভিযান চালাতে হবে বলে মন্তব্য করেছেন গণধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও মিডিয়া সমন্বয়ক আবু হানিফ।

আজ বুধবার (১৬ জুলাই) দুপুরে কিশোরগঞ্জে ‌‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে গণপদযাত্রা শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগকে উদ্দেশ করে আবু হানিফ বলেন, “কয়েক মাস আপনারা শান্তিতে ছিলেন। গ্রামের বাসায় একটি কথা রয়েছে—‘সুখে থাকলে ভূতে কিলায়’। আজ গোপালগঞ্জের এনসিপির প্রোগ্রামে হামলা করেছেন। তার খেসারত আপনাদেরকে দিতে হবে। আজকের পর থেকে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার জন্য বাংলাদেশের আনাচে-কানাচে ছাত্র-জনতাকে অভিযান চালাতে হবে।’

এরআগে জেলা শহরের পুরান থানার টিনপট্টি এলাকার দলীয় কার্যালয়ের সামনে থেকে গণপদযাত্রাটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদি মসজিদের সামনে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এলাকা: গোপালগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

সারাদেশে আওয়ামী লীগ নিশ্চিহ্ন করার অভিযান চালাতে হবে :আবু হানিফ

B
BN DESK | 16 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার