Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৭৫১

BN DESK
06 September 2026, 07:27 PM পড়তে ১ মিনিট
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৭৫১

সারাদেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত আরও ১০৪৪ আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্য ঘটনায় গ্রেফতার হয়েছেন ৭০৭ জন।

আজ শনিবার (১৯ জুলাই) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১০৪৪ আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্য ঘটনায় ৭০৭ জন। মোট গ্রেফতার হয়েছে ১৭৫১ জন।

অভিযানে বিদেশি রিভলবার ৩টি, দেশীয় একনলা বন্দুক (এলজি) ১ টি, দেশীয় একনলা বন্দুক ১ টি, দেশীয় ওয়ান শুটারগান ১টি, দেশীয় সাটারগান ১টি, ম্যগাজিন ১ টি, কার্তুজ ১ টি, গুলি ৭৪ রাউন্ড, হাসুয়া ১১টি, ছুরি ৩টি, রামদা ৩ টি, এসএস স্টিলের ছোরা ৪ টি ও চাপাতি ১টি উদ্ধার করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৭৫১

B
BN DESK | 19 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার