Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সারাদেশে বৃষ্টির আভাস, খুলনা ও রাজশাহী বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস

BN DESK
03 September 2026, 04:24 AM পড়তে ১ মিনিট
সারাদেশে বৃষ্টির আভাস, খুলনা ও রাজশাহী বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপটি স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। এর সঙ্গে যুক্ত আছে মৌসুমি বায়ু। আর এতে দেশের দুই বিভাগে ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে আজ। দুই বিভাগের পাশাপাশি রাজধানীসহ দেশের নানা স্থানেও বৃষ্টির সম্ভাবনা আছে। তবে আজ বিকেলের মধ্যে নিম্নচাপটি দুর্বল হয়ে যেতে পারে। আবহাওয়া অধিদপ্তরের দেওয়া আজ মঙ্গলবারের পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

প্রায় তিন দিনের তাপপ্রবাহের পর গতকাল সোমবার থেকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি বেড়ে যায়। আবহাওয়া অধিদপ্তর বলছে, এর কারণ সাগরের লঘুচাপ। গতকাল বিকেলের দিকে এটি স্থল নিম্নচাপে পরিণত হয়। এ সময় দেশের প্রায় সর্বত্র বৃষ্টি হয়। এর মধ্যে যশোরে সর্বোচ্চ ১৪৩ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করে আবহাওয়া অফিস। রাজধানীতেও গত ২৪ ঘণ্টায় ১৬ মিলিমিটার বৃষ্টি হয়।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, স্থল নিম্নচাপটি ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণাঞ্চলের দিকে অবস্থান করছে। আর এর প্রভাবে বাংলাদেশের খুলনা ও রাজশাহী বিভাগে আজ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে।

এলাকা: রাজশাহী
পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

সারাদেশে বৃষ্টির আভাস, খুলনা ও রাজশাহী বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস

B
BN DESK | 15 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার