Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সারা দেশে কালবৈশাখী ঝড় ও বজ্রপাতের আশঙ্কা

BN DESK
30 April 2026, 08:40 AM পড়তে ১ মিনিট

দেশের ৬৪ জেলার ওপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড়, তীব্র বজ্রপাত এবং মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া ও জলবায়ু গবেষণার একটি পূর্বাভাস।

বুধবার (২৯ এপ্রিল) রাতে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ তার ফেসবুক পোস্টে এ তথ্য জানান।

পোস্টে তিনি উল্লেখ করেন, ওই রাতে সারা বাংলাদেশের ওপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড়, বজ্রপাত এবং মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অতিক্রম করার প্রবল আশঙ্কা রয়েছে। ইতোমধ্যে ভারতের পশ্চিমবঙ্গ থেকে আসা কালবৈশাখী ঝড় রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের সীমান্তবর্তী জেলাগুলোর ওপর দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে শুরু করেছে।

তিনি আরও জানান, ঝড়টি পশ্চিম থেকে পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। এর ফলে রাত ৯টা থেকে ১টার মধ্যে রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের জেলাগুলো, রাত ১টা থেকে ভোর ৫টার মধ্যে ময়মনসিংহ, ঢাকা ও বরিশাল বিভাগের জেলাগুলো এবং ভোর ৫টা থেকে সকাল ৯টার মধ্যে সিলেট ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর ওপর দিয়ে প্রবল ঝড় অতিক্রম করতে পারে।

সবশেষে তিনি বলেন, রংপুর বিভাগের জেলাগুলোর ওপর দিয়ে অন্তত দুটি কালবৈশাখী ঝড় অতিক্রমের সম্ভাবনা রয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

সারা দেশে কালবৈশাখী ঝড় ও বজ্রপাতের আশঙ্কা

B
BN DESK | 30 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার