Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখে মার্কিন বাণিজ্যচুক্তি পর্যালোচনা করবে সরকার: খালেদ হোসেন

BN DESK
05 September 2026, 12:36 AM পড়তে ১ মিনিট

বাংলাদেশের সার্বভৌমত্ব ও অধিকার অক্ষুণ্ন রেখে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে করা বাণিজ্যচুক্তি পর্যবেক্ষণ করে বিএনপি সরকার পদক্ষেপ নেবে বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল।

আজ বৃহস্পতিবার (২৮ মে) ব্রাহ্মণবাড়িয়া জেলা ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

সকাল ৮টায় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত ঈদের প্রধান জামাতে ইমামতি করেন শহরের আনন্দবাজার জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আবু বক্কর সিদ্দিক। ঈদ জামাতে জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম, জেলা প্রশাসক মো. আবু সাঈদ, জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোবারক হোসাইনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং নানা শ্রেণি-পেশার মানুষ নামাজ আদায় করেন।

খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, প্রতিটি সরকারের একটি কৌশল থাকে। হয়তো এই কিচেন ক্যাবিনেট অন্তর্বর্তীকালীন সরকারেরও একটি কৌশল ছিল। তবে তারা যে চুক্তিগুলো করেছে, সে বিষয়ে দেশবাসী জানত না, আমরাও জানতাম না। তারা কীভাবে, কোন পরিপ্রেক্ষিতে এসব চুক্তি করেছে, তা তারাই ভালো বলতে পারবে।

তিনি আরও বলেন, “আমরা একটি চুক্তি পেয়েছি। সেই চুক্তি নিয়ে আমরা কাজ করছি। দেশের সার্বভৌমত্ব ও অধিকার অক্ষুণ্ন রেখে চুক্তিগুলো পর্যবেক্ষণ করে আগামী দিনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার চেষ্টা করব।

জেলা ঈদগাহ মাঠ ছাড়াও জেলার বিভিন্ন ঈদগাহ মাঠ ও মসজিদে প্রায় ১২০০ ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখে মার্কিন বাণিজ্যচুক্তি পর্যালোচনা করবে সরকার: খালেদ হোসেন

B
BN DESK | 28 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার