Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সালথায় আধিপত্যর জেরে আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষ, আহত ১৮

BN DESK
09 September 2026, 07:50 AM পড়তে ১ মিনিট
সালথায় আধিপত্যর জেরে আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষ, আহত ১৮

নিউজ ডেস্ক:  ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মাঝারদিয়া গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে অন্তত ১৮ জন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুর করা হয়।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা থেকে দফায় দফায় রাত ৮টা পর্যন্ত এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাঝারদিয়া গ্রামের বাসিন্দা ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. সাহিদুজ্জামান সাহিদের সঙ্গে আরেক সহসভাপতি ও সাবেক তিনবারের ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হামিদের বিরোধ চলে আসছিল। এ বিরোধের জেরে মাঝে মাঝেই ওই দুই প্রভাবশালী নেতার সমর্থকরা সংঘর্ষে জড়ান। সংঘর্ষ ও মামলা থেকে রক্ষা পেতে এক পর্যায়ে পরিবার নিয়ে এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য হন হামিদ চেয়ারম্যান। মঙ্গলবার বিকেলে পেঁয়াজের জমি দেখতে বাড়িতে আসেন তিনি। খবর পেয়ে সাহিদের সমর্থকরা হামিদের বাড়িতে গিয়ে তার ওপর হামলা করেন।

হামলার খবর ছড়িয়ে পড়লে এর প্রতিবাদ করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. হারুন মাতুব্বরের সমর্থকরা। পরে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকরা সংঘর্ষে লিপ্ত হন। দফায় দফায় প্রায় ঘণ্টাব্যাপী চলে এ সংঘর্ষ। এ সময় ৫-৬টি বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। এতে হামিদ চেয়ারম্যানসহ উভয় দলের কমপক্ষে ১৮ জন আহত হন। আহতদের মধ্যে প্রায় ১১ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে প্রাথমিকভাবে আহতদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান জানান, পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এলাকা: ফরিদপুর সালথা
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

সালথায় আধিপত্যর জেরে আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষ, আহত ১৮

B
BN DESK | 25 December 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার