Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সালথায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে আহত ১৬

BN DESK
01 September 2026, 09:39 PM পড়তে ১ মিনিট
সালথায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে আহত ১৬

ফরিদপুরের সালথায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’গ্রুপের  সংঘর্ষে কমপক্ষে ১৬ জন আহত হয়েছেন। এসময় ১০টি বসতঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে।

আজ শুক্রবার (৩ জানুয়ারি) সকালে উপজেলার মাঝারদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। তবে প্রাথমিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গ্রামের সাহিদ মাতুব্বরের সমর্থকদের সঙ্গে হারুন মাতুব্বরের সমর্থকদের সংঘর্ষ বাঁধে। এসময় হারুন মাতুব্বরের সমর্থকদের বাড়িতে হামলা চালিয়ে ১০টি বসতঘর ভাঙচুর ও লুটপাট করে নিয়ে যায় সাহিদ মাতুব্বরের লোকজন। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ১৬ জন আহত হন।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকা শান্ত রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এলাকা: ফরিদপুর সালথা
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

সালথায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে আহত ১৬

B
BN DESK | 03 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার