Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সালাহ একটি বড় ফেয়ারওয়েলের যোগ্য : লিভারপুর কোচ

BN DESK
02 September 2026, 05:14 PM পড়তে ১ মিনিট

স্পোর্টস ডেস্ক : মৌসুম শেষে মোহাম্মদ সালাহর বিদায়কে ঘিরে আবেগঘন বার্তা দিয়েছেন লিভারপুল কোচ আর্নে স্লট। তিনি জানিয়েছেন, এই তারকা ফুটবলার ‘একটি বড় ফেয়ারওয়েলের’ যোগ্য।

সম্প্রতি ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছিল সালাহকে। এতে শঙ্কা তৈরি হয়েছিল, এটাই হয়তো লিভারপুলের জার্সিতে তার শেষ ম্যাচ। তবে ক্লাব নিশ্চিত করেছে, এটি গুরুতর নয়, সামান্য পেশির চোট। স্লট জানিয়েছেন, মৌসুমের শেষভাগে আবার মাঠে ফিরতে পারবেন সালাহ, যদিও ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে পরবর্তী ম্যাচে তাকে পাওয়া যাবে না। তিনি বলেন, ‘সালাহর চোট গুরুতর নয়, এটা আমাদের জন্য স্বস্তির। সে আবার খেলতে পারবে, এটাই গুরুত্বপূর্ণ। আর যদি কেউ বড় ফেয়ারওয়েলের যোগ্য হয়, সেটা অবশ্যই মোহাম্মদ সালাহ।’

২০১৭ সালে লিভারপুলে যোগ দেওয়ার পর থেকে ৪৪০ ম্যাচে ২৫৭ গোল করেছেন সালাহ। তিনি ক্লাবের ইতিহাসের অন্যতম সেরা গোলদাতা।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

সালাহ একটি বড় ফেয়ারওয়েলের যোগ্য : লিভারপুর কোচ

B
BN DESK | 02 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার