Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সাড়ে ৪ লাখ ডলারে বিক্রি হলো এক ব্যাগ

BN DESK
22 May 2026, 06:03 PM পড়তে ১ মিনিট

আন্তর্জাতিক ডেস্ক : কারাগারে থাকা ভিয়েতনামের ব্যবসায়ী ট্রুং মাই ল্যানের জব্দ করা দুটি বিলাসবহুল হারমিজ বিরকিন ব্যাগ সরকারি নিলামে ৫ লাখ ৩৫ হাজার ডলারেরও বেশি দামে বিক্রি হয়েছে।

নিলামে মাত্র ৩০ মিনিটের মধ্যেই ব্যাগ দুটির নতুন মালিক নির্ধারিত হয়। এর মধ্যে সাদা রঙের একটি বিরকিন ব্যাগটি বিক্রি হয়েছে ৪ লাখ ৪০ হাজার ডলারে, আর অন্যটি বিক্রি হয়েছে প্রায় ৯৫ হাজার ডলারে।


বিশেষ সংস্করণের হারমিস বিরকিন ব্যাগ বিশ্বের সবচেয়ে দামী ও চাহিদাসম্পন্ন হ্যান্ডব্যাগগুলোর একটি হিসেবে পরিচিত।

ট্রুং মাই ল্যান বর্তমানে একটি বড় ব্যাংক জালিয়াতি ও অর্থ আত্মসাতের মামলায় যাবজ্জীবন সাজা ভোগ করছেন। আদালত তাকে প্রায় ২৭ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ ফেরত দেওয়ার নির্দেশও দিয়েছে।

২০২৪ সালের এপ্রিলে আদালত রায় দেয় যে তিনি গোপনে সাইগন বাণিজ্যিক ব্যাংকের নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে ভুয়া কোম্পানির নেটওয়ার্ক ব্যবহার করে প্রায় ৪৪ বিলিয়ন ডলারের ঋণ ও অর্থ আত্মসাৎ করেছেন। প্রথমে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলেও পরে ভিয়েতনামে কয়েকটি অপরাধে মৃত্যুদণ্ড বাতিল হওয়ায় সেই সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড করা হয়।

বিচারের সময় ট্রুং মাই ল্যান আদালতে অনুরোধ করেছিলেন যাতে দুটি ব্যাগ তার সন্তান ও নাতি-নাতনিদের জন্য স্মারক হিসেবে রেখে দেওয়া হয়। তিনি দাবি করেছিলেন, একটি ব্যাগ ইতালি থেকে কেনা এবং অন্যটি একজন মালয়েশীয় ব্যবসায়ীর উপহার।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

সাড়ে ৪ লাখ ডলারে বিক্রি হলো এক ব্যাগ

B
BN DESK | 22 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার