Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সিঁধ কেটে ঘরে ঢুকে বৃদ্ধাকে গলা কেটে হত্যা

BN DESK
04 September 2026, 06:32 PM পড়তে ১ মিনিট
সিঁধ কেটে ঘরে ঢুকে বৃদ্ধাকে গলা কেটে হত্যা

নিউজ ডেস্ক:   নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার সোনাপুর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের কালিকাপুর গ্রামের ওসমান আলী হাজীর বাড়িতে  সিঁধ কেটে ঘরে ঢুকে সেতারা বেগম (৭০) নামের এক বৃদ্ধাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

শুক্রবার (২০ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম। তবে, পুলিশ তাৎক্ষণিকভাবে হত্যার কোনো কারণ জানাতে পারেনি।  


বৃহস্পতিবার (১৯ জুন) রাতের কোনো এক সময়ে ওই বৃদ্ধাকে হত্যা করা হয়।

নিহত সেতারা বেগম ওই এলাকার মৃত মোফাজ্জল হকের স্ত্রী। তিনি পাঁচ সন্তানের জননী ছিলেন।

পুলিশ সূত্র জানিয়েছে, সেতারা তার এক ছেলের সঙ্গে সোনাইমুড়ী পৌরসভা এলাকায় বাস করতেন। ঈদুল আজহা উপলক্ষে তিনি গ্রামের বাড়িতে আসেন। বৃহস্পতিবার রাতে নিজ ঘরে একা ঘুমিয়ে ছিলেন তিনি। শুক্রবার সকাল ১০টা পর্যন্ত বাড়ির লোকজন কোনো সাড়া-শব্দ না পাওয়ায় সেতারার ঘরে যান এবং ভেতরে তার রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে স্থানীয় লোকজন গিয়ে দেখেন, টিনশেড ঘরের সিঁধ কেটে ঘরে ঢুকে সেতারা বেগমকে হত্যা করেছে কে বা কারা।  


সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম বলেছেন, বৃহস্পতিবার রাতের কোনো এক সময়ে সিঁধ কেটে ওই নারীর ঘরে ঢোকে দুর্বৃত্তরা। পরে তাকে গলা কেটে হত্যা করে। ক্রাইমসিন ইউনিট ও সিআইডির আলামত সংগ্রহ শেষ হলে মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ বিষয়ে আমাদের তদন্ত চলছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।  

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

সিঁধ কেটে ঘরে ঢুকে বৃদ্ধাকে গলা কেটে হত্যা

B
BN DESK | 20 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার