Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সিংগাইরে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

BN DESK
02 September 2026, 10:43 PM পড়তে ১ মিনিট

মানিকগঞ্জের সিংগাইরে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত এবং অপর একজন গুরুতর আহত হয়েছেন।

আজ সোমবার (২৫ মে) বিকেলে হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের কিটিংচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. কাউসার আহম্মেদ (১৮) উপজেলার  আঠালিয়া গ্রামের মো. শহিদুল ইসলাম মোমেনের ছেলে। আহত মো. আরাফাত (১৮) একই এলাকার মো. কোহিনুর বিশ্বাসের ছেলে। তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয়দের বরাতে সিংগাইর থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম জানান,বিকেলে কিটিংচর এলাকায় হেমায়েতপুর থেকে সিংগাইরগামী একটি নাম্বারবিহীন সিএনজিচালিত অটোরিকশা সঙ্গে বিপরীতদিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল ও সিএনজি দুমড়ে-মুচড়ে যায়। মোটরসাইকেল চালক কাউসার আহম্মেদ ঘটনাস্থলেই নিহত হন। এ সময় মোটরসাইকেলের আরোহী আরাফাত গুরুতর আহত হন। স্থানীয়রা আহত আরাফাতকে উদ্ধার করে প্রথমে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তার অবস্থার অবনতি হলে তাকেউন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায় এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এলাকা: মানিকগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

সিংগাইরে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

B
BN DESK | 26 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার