Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সিইসি’র সঙ্গে বৈঠকে ইইউ প্রতিনিধি দল

BN DESK
09 October 2025, 08:36 PM পড়তে ১ মিনিট
সিইসি’র সঙ্গে বৈঠকে ইইউ প্রতিনিধি দল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সাথে বৈঠকে বসেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি প্রতিনিধি দল। ছয় সদস্যের এ দলটির নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার।

আজ মঙ্গলবার (১৯ আগস্ট) বেলা ১১টায় রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এর আগে ইউরোপীয় ইউনিয়নের ছয় সদস্যের একটি প্রতিনিধি দল আসে ইসিতে। মাইকেল মিলারের নেতৃত্বে থাকা ছয় সদস্যের এ প্রতিনিধিদল নির্বাচনী প্রস্তুতি, কমিশনের পরিকল্পনা এবং সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন বলে জানা গেছে।

তবে কমিশন জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়ন আগামীর জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ নিয়ে প্রাথমিক প্রস্তুতি হিসেবে বিভিন্ন পক্ষের সাথে ধারাবাহিক বৈঠক করছে। এর আগে কমিশন সচিব আখতার আহমেদ জানিয়েছিলেন, ইউরোপীয় ইউনিয়নের একটি প্রাক নির্বাচন পর্যবেক্ষক টিম সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে আসার কথা রয়েছে।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

সিইসি’র সঙ্গে বৈঠকে ইইউ প্রতিনিধি দল

B
BN DESK | 19 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার