Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সিক্রেট জানালেন শুভশ্রী

BN DESK
04 September 2026, 12:15 AM পড়তে ১ মিনিট
সিক্রেট জানালেন শুভশ্রী

বিনোদন ডেস্ক : বহু প্রতিবন্ধকতা পেরিয়ে বাণিজ্যিক ছবির নায়িকা থেকে পরিণত হয়ে উঠেছেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। তার অভিনয়ের বয়স ১৮ বছর। অনেক সাক্ষাৎকারেই শুভশ্রী বলেন যে, স্বামী রাজ চক্রবর্তী তার মধ্যে থাকা অভিনয় সত্তাকে খুঁজে বের করেছেন। নিজের জীবনকে ঠিক যেভাবে দেখতে চেয়েছিলেন সেভাবেই পেয়েছেন।

এ প্রসঙ্গে তিনি বলেন, জীবনকে এভাবেই দেখতে চেয়েছিলাম, তাই কোনোদিন দিকভ্রষ্ট হইনি। আমার সিক্রেট হলো, যে সময় যেটা করার, সেই সময় ঠিক সেটাই করেছি। জীবনে আমি অনেক কিছু একসঙ্গে চাইনি। খুব অল্প জিনিস চেয়েছি। আর যেটুকু পেয়েছি তা যত্ন করে রাখার চেষ্টা করেছি। তাই হয়তো সুবিধা হয়েছে। বিয়ে করা মানেই নায়িকাদের ক্যারিয়ার শেষ। এই ধারণায় কখনোই বিশ্বাসী ছিলেন না শুভশ্রী।

এ বিষয়ে তিনি বলেন, অনেকেই আমাকে বলে অভিনয় জীবনের মধ্যগগনে কেন আমি মা হওয়ার সিদ্ধান্ত নিলাম। আমার মনে হয় যখন যেটা চেয়েছি, তখন সেটাই করেছি। কারণ জীবনকে এভাবেই দেখতে চেয়েছিলাম।

উল্লেখ্য, ইন্দ্রদীপ দাশগুপ্তের পরিচালনায় ‘গৃহপ্রবেশ’ নামে নতুন একটি ছবিতে অভিনয় করেছেন শুভশ্রী। ছবিটিতে তাকে তিতলি চরিত্রে দেখা যাবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

সিক্রেট জানালেন শুভশ্রী

B
BN DESK | 14 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার