মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের সিঙ্গাইরে চার দিন নিখোঁজ থাকার পর এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার চারিগ্রাম ইউনিয়নের উত্তর জইল্যা এলাকায় খড়ের স্তূপের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত পরিমল রাজবংশী একই এলাকার চন্দ্র মোহন রাজবংশীর ছেলে। সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জিয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, শনিবার (৯ মার্চ) সকাল ১০টার দিকে পরিমল বাড়ি থেকে বের হন। রাতে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি করতে থাকেন। কোথাও খোঁজ না পাওয়ায় মঙ্গলবার সকালে তার মা মিনা রানী রাজবংশী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে বিকাল ৫টার দিকে বাড়ির পাশে সমবায় কিন্ডার গার্ডেন স্কুল সংলগ্ন খড়ের স্তূপের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
ওসি মো.জিয়ারুল ইসলাম বলেন, মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে মর্গে পাঠানো হয়েছে।
সিঙ্গাইরে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
BN DESK
13 March 2024, 06:56 PM
•
পড়তে ১ মিনিট
এই বিষয়ের আরও খবর
হাসিনা-কাদের-শামীম ওসমানসহ ৪৫ আসামির বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জে হত্যা মামলা
গোয়ালন্দে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার ৫
ফরিদপুরে পাগলা ঘোড়ার কামড়ে আহত ২০
আমার বাড়ি ভেঙে যদি দেশের শান্তি হয় আমি রাজি: কাদের সিদ্দিকী
টাঙ্গাইলে পাল্টাপাল্টি সমাবেশ ঘিরে চলছে ১৪৪ ধারা, থমথমে পরিবেশ