Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সিঙ্গাপুর ম্যাচে হামজাকে পাওয়ার আশা কাবরেরার, ক্যাম্প শুরু ১৬ মার্চ

BN DESK
02 September 2026, 03:53 PM পড়তে ১ মিনিট

স্পোর্টস ডেস্ক : দীর্ঘদিন ইনজুরিতে থাকা বাংলাদেশ জাতীয় ফুটবল দলের মিডফিল্ডার হামজা দেওয়াম চৌধুরী-কে নিয়ে আশাবাদী প্রধান কোচ হাভিয়ের কাবরেরা। আগামী ৩১ মার্চ এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশ জাতীয় ফুটবল দল সিঙ্গাপুরের মুখোমুখি হবে, তবে হামজা খেলবেন কিনা তা এখনও নিশ্চিত নয়।

কোচ জানান, হামজার চোট ও পুনর্বাসন প্রক্রিয়া নিয়ে লেস্টার সিটি-র চিকিৎসকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। সবকিছু ঠিক থাকলে মার্চের মাঝামাঝি সময়ে তিনি মাঠে ফিরতে পারেন এবং সেক্ষেত্রে সিঙ্গাপুর ম্যাচে তাকে দলে পাওয়ার ব্যাপারে আশাবাদী টিম ম্যানেজমেন্ট।

বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের ইফতারে কাবরেরা আরও জানান, হামজার ক্যাম্পে যোগ দেওয়ার বিষয়টি তার শারীরিক অবস্থার ওপর নির্ভর করবে। পাশাপাশি আরেক প্রবাসী ফুটবলার শেমিমও জাতীয় দলের ক্যাম্পে যোগ দিতে আগ্রহী বলে জানান তিনি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

সিঙ্গাপুর ম্যাচে হামজাকে পাওয়ার আশা কাবরেরার, ক্যাম্প শুরু ১৬ মার্চ

B
BN DESK | 22 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার