Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সিডনিতে সমুদ্রপাড়ে ববি’র ফটোশুট ভাইরাল

BN DESK
10 October 2025, 05:33 PM পড়তে ১ মিনিট
সিডনিতে সমুদ্রপাড়ে ববি’র ফটোশুট ভাইরাল

বিনোদনডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের পরিচিত মুখ ইয়ামিন হক ববি। পর্দায় তার তেমন কোনো প্রভাব না থাকলেও সামাজিক মাধ্যমে বেশ সক্রিয়। জানা গেছে, বর্তমানে অস্ট্রেলিয়ার সিডনিতে অবস্থান করছেন তিনি। পরিবারকে সময় দিচ্ছেন, ঘুরে বেড়াচ্ছেন। আর সেখানকার এক সমুদ্রসৈকত থেকে নিজেকে ধরা দিলেন নায়িকা। সম্প্রতি সমুদ্রপাড়ে তোলা তার কিছু ফটোশুট ভাইরাল। তাতে দেখা যায়, ছবিতে বেশ খোলামেলা রূপে ধরা দিয়েছেন ববি।

খোলা চুল, স্বাভাবিক মেকআপ এ ববির উপস্থিতি মুগ্ধ করেছে ভক্তদের।যদিও দীর্ঘ ক্যারিয়ারে ঢালিউডে তেমন শক্ত অবস্থান গড়ে তুলতে পারেননি তিনি, তবে বিভিন্ন সময় আলোচনায় থেকেছেন নানা কারণে।

গত কয়েক বছরে কিছু বিতর্কে জড়িয়েছেন ববি, আবার নিজেই কিছু বিষয় স্বীকার করে নিয়েছেন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে।অভিনয়ের পাশাপাশি ববি বরাবরই নজর কেড়েছেন নিজের ফিটনেস নিয়েও। ফেসবুক পেজে অনেক অনুসারীই তাকে শরীরচর্চা ও সৌন্দর্য রক্ষার টিপস জানতে চেয়ে মন্তব্য করেন।

জানা যায়, নিয়মিত পরিশ্রম, জিমে সময় দেওয়া, পানি পান, স্বাস্থ্যকর খাবার খাওয়ার মতো বিষয়গুলোতে মনোযোগী থাকেন তিনি।ববিকে সর্বশেষ বড় পর্দায় দেখা গেছে গত বছরের ছবি ‘ময়ূরাক্ষী’-তে। তার নতুন কোনো ছবি মুক্তির অপেক্ষায় না থাকলেও আপাতত সামাজিক মাধ্যমে তার উপস্থিতি চোখে পড়ছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

সিডনিতে সমুদ্রপাড়ে ববি’র ফটোশুট ভাইরাল

B
BN DESK | 04 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার