Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সিডনিতে সাউথ এশিয়ান থিয়েটার মেলায় সংগীত পরিবেশন করবেন বিবাগী লিমন

BN DESK
03 September 2026, 07:55 PM পড়তে ১ মিনিট
সিডনিতে সাউথ এশিয়ান থিয়েটার মেলায় সংগীত পরিবেশন করবেন বিবাগী লিমন

বিনোদন ডেস্ক : সিডনির প‍্যারামাট্টা রিভারসাইড থিয়েটারে শুরু হচ্ছে দশম সাউথ এশিয়ান থিয়েটার মেলা। নৌটাংকি থিয়েটার আয়োজিত এই উৎসবে শিল্পী হিসেবে আমন্ত্রিত হয়েছেন মোহাম্মদ জাকির হোসেন লিমন।  আজ ২৫ জুলাই শুক্রবার সিডনির সময় অনুযায়ী সন্ধ‍্যা ৬টায় তিনি সংগীত পরিবেশন করবেন। এই পর্বটি দর্শকের জন‍্য বিনামূল‍্যে রাখা হয়েছে। 

মোহাম্মদ জাকির হোসেন যিনি “বিবাগী লিমন” নামে পরিচিত একজন বাংলাদেশি সংগীতশিল্পী ও শিক্ষাবিদ। বাংলার প্রাচীন সংগীত সংরক্ষণ ও প্রচারে নিবেদিত এই শিল্পী ২০১৮ সালে প্রতিষ্ঠিত সংগঠন “অবকল্প” এর প্রতিষ্ঠাতা ও পরিচালক। এই উদ্যোগের মূল লক্ষ্য বাংলার ঐতিহ্যবাহী ও প্রথাবিরোধী সংগীতের সংরক্ষণ ও উন্নয়ন। ‘মানুষ-গুরু-পরম্পরা’ থেকে উঠে আসা বিবাগী লিমন দর্শনভিত্তিক সংগীতের এক মনোযোগী সাধক।

২০২৪ সালের নভেম্বরে তিনি ঢাকার অ্যালায়েন্স ফ্রঁসেজ-এ “হারমনি অব হিলিং” শীর্ষক একটি প্রদর্শনীর আয়োজন করেন। পাঁচ দিনব্যাপী এই আয়োজনে প্রদর্শিত হয় একতারা, দোতারা, সরিন্দা সহ শতাধিক ঐতিহ্যবাহী ও আদিবাসী বাদ্যযন্ত্র। সরাসরি সংগীত পরিবেশন, কর্মশালা এবং সেমিনারের মাধ্যমে দর্শনার্থীদের সামনে বাংলাদেশের লোকসংগীতের সাংস্কৃতিক গুরুত্ব তুলে ধরা হয়। লিমনের কাজের একটি গুরুত্বপূর্ণ দিক হলো দেশি কাঠ দিয়ে বাদ্যযন্ত্র নির্মাণ, যেখানে ঐতিহ্যবাহী কারুশিল্প ও সংগীতের এক অপূর্ব মেলবন্ধন ঘটানো হয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

সিডনিতে সাউথ এশিয়ান থিয়েটার মেলায় সংগীত পরিবেশন করবেন বিবাগী লিমন

B
BN DESK | 25 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার