Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সিদ্ধিরগঞ্জে যৌথ অভিযানে ৪৪ হাজার লিটার জ্বালানি তেল জব্দ

BN DESK
01 April 2026, 06:15 PM পড়তে ১ মিনিট

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিজিবি, এনএসআই ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জ্বালানি তেল জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) বিকেল সাড়ে ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত গোদনাইল ও ঈদগাহ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে মোট ৪৪ হাজার লিটার তেল উদ্ধার করা হয়—এর মধ্যে ৩৫ হাজার লিটার ফার্নেস ওয়েল ও ৯ হাজার লিটার ডিজেল।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি পরিত্যক্ত কারখানা থেকে ফার্নেস ওয়েল উদ্ধার করা হয়। পরে কাছাকাছি স্থান থেকে একটি তেলবাহী গাড়ি থেকে ব্যারেলে স্থানান্তরকৃত ডিজেল জব্দ করা হয়। বৈধ কাগজপত্র না থাকায় সংশ্লিষ্ট একজনকে আটক করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

উদ্ধারকৃত তেল মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ডিপোতে সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে। বিজিবি জানিয়েছে, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও অবৈধ মজুত-পাচার রোধে এমন অভিযান অব্যাহত থাকবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

সিদ্ধিরগঞ্জে যৌথ অভিযানে ৪৪ হাজার লিটার জ্বালানি তেল জব্দ

B
BN DESK | 01 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার