Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সিদ্ধিরগঞ্জে লেকের পানিতে ভাসছিল যুবকের মরদেহ

BN DESK
02 September 2026, 02:59 PM পড়তে ১ মিনিট
সিদ্ধিরগঞ্জে লেকের পানিতে ভাসছিল যুবকের মরদেহ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকের পানিতে ভাসমান মো. নয়ন (২৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

আজ শুক্রবার (৭ মার্চ) সকাল ৮ টায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৭ নং ওয়ার্ডের ভান্ডারীপুল অংশের লেকের পানিতে ভাসছিল লাশটি। 

নিহত নয়ন জামালপুর জেলার মৃত আব্দুল হালিমের ছেলে।

পুলিশ সুত্রে জানা গেছে, মৃত ব্যক্তি ১ মাস আগে নিজগ্রাম থেকে সিদ্ধিরগঞ্জ এসে তার মামার বাড়িতে ছিলেন। বুধবার সন্ধ্যায় ইফতার করে মামার বাড়ি থেকে বের হওয়ার পর আর খোঁজ মেলেনি। শুক্রবার সকালে স্থানীয়রা তার মরদেহ ভাসমান দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম বলেন, মৃত ব্যক্তি বুধবার থেকে নিখোঁজ হলেও তার স্বজনরা থানায় অভিযোগ দিতে আসেনি। পরিবার বলেছে, নিহতের মৃগী রোগ ছিল। আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠিয়েছি। তার দেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

এলাকা: নারায়ণগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

সিদ্ধিরগঞ্জে লেকের পানিতে ভাসছিল যুবকের মরদেহ

B
BN DESK | 07 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার