Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সিদ্ধিরগঞ্জে ১৩ মাদক কারবারিসহ ২২ আসামি গ্রেফতার

BN DESK
02 September 2026, 07:56 PM পড়তে ১ মিনিট

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ ১৩ জন মাদক কারবারি এবং ধর্ষণ, চুরি ও অন্যান্য মামলার ৯ আসামিসহ মোট ২২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ০৪ কেজি ১৫০ গ্রাম গাঁজা, ২২২ পুরিয়া হেরোইন এবং ০৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

‎আজ রবিবার (১৫ মার্চ) বিকেলে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক বিষয়টি নিশ্চিত করেছেন। ‎এরআগে শনিবার রাতে সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।

‎গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন— জাবেদ আলী ওরফে জয়দেব (৫৫), আব্দুল আহাদ (৩৮), কামরুন্নাহার ওরফে বানু (৪৫), মোঃ সাকিব হোসেন খান (২৫), তাওহীদুল ইসলাম (২৪), মোঃ ইয়ার হোসেন (৪০), আবু সিদ্দিক (৫৫), মোঃ শাকিল মিয়া (২৫), মোঃ ওসমান গনি (২৪), মোঃ সাগর (১৯), হানিফ (৩৫), মোঃ জাকির (৪২), মোসাঃ রোকেয়া বেগম (৪৫), মোঃ জাহিদ (২০), মোঃ কাউছার (২০), মোঃ ইছাহাক মিয়া (৩২), মোঃ হুমায়ূন কবির (৩৫), মোঃ রাকিব মিয়া (২৮), মোঃ মিলন সরদার (৩৩), মোঃ আবির (২১), মোঃ রিফাত (২৩) এবং রুহুল আমিন ওরফে নুরুল আমিন রুহল (৫০)।

‎এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। ধর্ষণ ও চুরির মামলায় আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। মাদক ও অপরাধ দমনে পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। 

এলাকা: নারায়ণগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

সিদ্ধিরগঞ্জে ১৩ মাদক কারবারিসহ ২২ আসামি গ্রেফতার

B
BN DESK | 15 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার