Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সিনেমার গানে ফিরলেন মনির খান

BN DESK
03 September 2026, 07:50 PM পড়তে ১ মিনিট
সিনেমার গানে ফিরলেন মনির খান

বিনোদন ডেস্ক ঃ প্রেম, বিচ্ছেদ, বেদনা আর আশার বহু গানে শ্রোতার মনে স্থায়ী আসন তৈরি করেছেন কণ্ঠশিল্পী মনির খান। অনেকদিন প্লে­ব্যাক থেকে একটু দূরে ছিলেন তিনি। সময়ের স্রোতে হারিয়ে যাওয়া নয় বরং নিজের ভেতরে জমে থাকা কিছু প্রশ্নের উত্তর খুঁজতে তাঁর এই বিরতি। বিরতির পর ‘যন্ত্রণার আগুন’ সিনেমায় দুটি গানে কণ্ঠ দিয়েছেন তিনি। এর সংগীতায়োজন করেছেন বাবলুর রহমান। সিনেমাটি পরিচালনা করছেন পাতলা খান।

সম্প্রতি রাজধানীর মগবাজারের একটি স্টুডিওতে এর রেকর্ডিংয়ে অংশ নিয়েছেন মনির খান। সিনেমায় নতুন গান প্রসঙ্গে মনির খান বলেন, ‘বেশ বিরতির পর অসাধারণ কথার সিনেমার গান গাইতে পেরে ভালোই লাগছে। একসময় সিনেমায় প্রচুর গান করেছি। দিনরাত ব্যস্ততা লেগেই থাকত। সিনেমার যে গানগুলোতে আমার কণ্ঠ প্রয়োজন নির্মাতারা সেই গানের জন্য এখন আমাকে ডাকছেন। সময় সুযোগ পেলে সিনেমার গান করছি। এখন তরুণ শিল্পীরাই প্লে­ব্যাকে করছেন বেশি। শ্রোতা তা পছন্দও করছেন। তাদের তো জায়গা ছেড়ে দিতে হবে।’

কয়েক দশক ধরে সংগীতচর্চা করে যাচ্ছেন মনির খান। ১৯৯৬ সালে প্রথম একক অ্যালবাম ‘তোমার কোনো দোষ নেই’ দিয়ে অডিও ইন্ডাস্ট্রিতে ঝড় তুলেছিলেন তিনি। তাঁর একক অ্যালবাম ৪২টি, দ্বৈত ও মিশ্র অ্যালবামের সংখ্যা ৩০০টির বেশি। কাজের স্বীকৃতিস্বরূপ জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনবার। এখন ইউটিউবে নিয়মিত তিনি প্রকাশ করছেন নতুন নতুন গান।

নতুন গান প্রকাশ প্রসঙ্গে তাঁর ভাষ্য, ‘প্রতিনিয়ত নতুন নতুন গান করছি। আমার দুটি ইউটিউব চ্যানেল রয়েছে। এগুলোতে প্রতি মাসেই দু-তিনটি গান প্রকাশ করছি। শ্রোতারা বেশ পছন্দ করছেন গানগুলো। সব মিলিয়ে গানের মধ্যেই আছি।’

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

সিনেমার গানে ফিরলেন মনির খান

B
BN DESK | 20 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার