Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সিনেমা নয়, এখনো নাটকেই মনোযোগী তানিয়া বৃষ্টি

BN DESK
04 September 2026, 12:12 AM পড়তে ১ মিনিট
সিনেমা নয়, এখনো নাটকেই মনোযোগী তানিয়া বৃষ্টি

নাটকের পরিচিত মুখ অভিনেত্রী তানিয়া বৃষ্টি। বিজ্ঞাপন ও নাটকের পাশাপাশি একাধিক সিনেমায়ও কাজ করেছেন। তবে এখন টিভি নাটকেই থিতু হয়েছেন। ঈদে তার একগুচ্ছ নাটক প্রকাশ হয়েছে। পরিবারের সঙ্গে ঈদের ছুটি কাটিয়ে ফের শুটিংয়ে ফিরেছেন তিনি। বর্তমান ব্যস্ততা ও অন্যান্য বিষয় নিয়ে যুগান্তরের সঙ্গে কথা বলেছেন এ অভিনেত্রী, সাক্ষাতকার নিয়েছেন রিয়েল তন্ময়

কবে থেকে শুটিংয়ে ফিরলেন? 

আমি এবার ঈদের ছুটি একটু কম কাটিয়েছে। ঈদের তৃতীয় দিন থেকেই শুটিং শুরু করেছি। আরও কিছুদিন টানা কাজ করব। মোশাররফ করিম ভাই বিদেশে থাকায় বেশ কিছু নাটকের কাজ জমা ছিল। উনি আসার পর জমে থাকা কাজগুলো করছি।  

আপনাকে ইদানিং মোশাররফ করিমের সঙ্গে বেশি দেখা যায়। কারণ কী? 

দর্শক আমাদের জুটি পছন্দ করছেন, এজন্যই বেশি কাজ করা হচ্ছে। পরিচালকরাও সেজন্য আমাদের নিয়ে ভাবছেন। মোশাররফ ভাইয়ের সঙ্গে যত নাটকে অভিনয় করেছি, সবগুলো থেকে ভীষণ সাড়া পেয়েছি। আমার কাছে তিনি অভিনয়ের পাঠশালা। এটা আমি সবসময়ই বলি। তার সঙ্গে যতই কাজ করি ততই নিজেকে সমৃদ্ধ করি। কাজ করেও আমি খুব স্বাচ্ছন্দ্যবোধ করি। এ ঈদে আমাদের অনেকগুলো নাটক এসেছে। সেগুলো থেকেও ভালো সাড়া পাচ্ছি।   

 নতুন কাজে যুক্ত হতে কোন বিষয়ে বেশি নজর দেন? 

প্রথমেই আমি চিত্রনাট্য ও গল্পের দিকে নজর দেই। এছাড়া আমার চরিত্রের গুরত্ব কতটা বা সেঠি কতটা চ্যালেঞ্জিং এ বিষয়টাও দেখি। গৎবাধা গল্প ও একইরকম চরিত্রে বারবার আসতে চাই না। তাতে দর্শক আগ্রহ কমে যায়। আরেকটা বিষয়ে আমি লক্ষ্য রাখি, সেটি হচ্ছে নির্মাতা। গল্প ও চিত্রনাট্য ভালো হলেই যে, কাজটি ভালো হবে এমন নয়, যদি নির্মাতা সেটি সুন্দরভাবে পর্দায় তুলে না আনেন। তাই নির্মাতাও একটি বড় বিষয় এখানে। সেজন্য গল্প, চরিত্রের পাশাপাশি নির্মাতাও আমার কাছে খুবই গুরুত্বপুর্ণ। এরপর আমি সহশিল্পী থেকে শুরু করে অন্য বিষয়গুলো দেখি। 

সিনেমা নিয়ে নতুন কোন পরিকল্পনা আছে? 

আপাতত সিনেমা নিয়ে তেমন কোন পরিকল্পনা নেই। তবে আমারও ইচ্ছা আছে বড় পর্দায় আবারও কাজ করার। কোনো নির্মাতা-প্রযোজক যদি আমাকে নিয়ে ভাবেন তাহলে নতুন করে হয়তো সিনেমার পরিকল্পনা করা হবে। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

সিনেমা নয়, এখনো নাটকেই মনোযোগী তানিয়া বৃষ্টি

B
BN DESK | 13 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার