Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আদর্শগ্রামে আগুনে ৮টি বাড়ি পুড়ে ছাই

BN DESK
04 September 2026, 08:00 AM পড়তে ১ মিনিট
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আদর্শগ্রামে আগুনে ৮টি বাড়ি পুড়ে ছাই

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি : উল্লাপাড়া পৌরসভার এনায়েতপুর আদর্শ গ্রামে আজ রোববার (২০ জুলাই) আগুন লেগে ৮টি বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। এসব বাড়ির লোকজন তাদের ঘর থেকে কোন জিনিসপত্র বের করতে পারেননি। সব মিলিয়ে ক্ষতির পরিমাণ প্রায় ১৫লাখ টাকা হবে বলে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর দাবি। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে বলে উল্লাপাড়া ফায়ার সাভির্সের ধারণা।  

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে আদর্শগ্রামের তপন দত্তের বাড়িতে আগুন লেগে পাশ্ববর্তী অপর বাড়িগুলোতে দ্রুত ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হন। খবর পেয়ে উল্লাপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে এসে প্রায় ১ ঘণ্টা চেষ্টার পর আগুণ নিয়ন্ত্রণে আনেন।

ক্ষতিগ্রস্থ’ মাধবী মালি, সুকুমার রায়, শংকর মালি ও সঞ্জীব দাস জানান, তারা ভূমিহীন হওয়ায় সরকার থেকে কয়েক বছর আগে আদর্শগ্রামে বাড়ি পেয়েছেন। সেখানেই তারা বসবাস করছিলেন। আকষ্মিকভাবে আগুন লাগায় তারা তাদের ঘর বাড়ি থেকে কোন জিনিসপত্র বের করতে পারেননি। সবকিছু পুড়ে গিয়ে একেবারে নিঃস্ব হয়ে পড়েছেন তারা। স্থানীয় প্রশাসনের নিকট ক্ষতিগ্রস্থ লোকজন তাদের আপাততঃ মাথা গোঁজার ব্যবস্থার জন্য অনুরোধ করেছেন।

উল্লাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন লিডার আসাদুজ্জামান জানান, খবর পেয়ে দ্রুত কর্মীদের নিয়ে ঘটনাস্থলে যান। প্রায় ১ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়। পুড়ে যাওয়া ১৫টি পরিবারের মধ্যে ৮টি পরিবারের লোকজন কোন কিছুই তাদের ঘর থেকে বের করতে পারেননি। এ সব পরিবার এখন নিঃস্ব হয়ে পড়েছে।

উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত ও সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার রিমা ঘটনাস্থল পরিদর্শন করে জানান, আগুনে পুড়ে যাওয়া পরিবারগুলোকে সিরাজগঞ্জ জেলা প্রশাসন থেকে আপাততঃ ৩০ কেজি করে চাল ও আর্থিক সহায়তা দেওয়া হবে।

এ ছাড়া নিঃস্ব হয়ে পড়া লোকজনের মাথা গোঁজার ব্যবস্থা নিতে জেলা প্রশাসকের সহযোগিতায় উপজেলা প্রশাসন থেকে ঢেউ টিন প্রদানের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আদর্শগ্রামে আগুনে ৮টি বাড়ি পুড়ে ছাই

B
BN DESK | 20 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার